ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ধোনির বন্ধুর প্রেমে মজলেন কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১২ মে ২০২৪, ০৪:৩৭ পিএম

প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বলিপাড়ার অন্দর মহলে শোনা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বন্ধুর প্রেমেই নাকি মজেছেন তিনি।

জানা গেছে, কৃতির প্রেমিক লন্ডনের সফল শিল্পপতি কবীর বহিয়া। ঘটনাচক্রে হার্দিক পান্ডিয়ারও ভালো বন্ধু কবীর। সম্প্রতি একটি মাইক্রো ব্লগিং সাইটে ছড়িয়ে পড়ে কৃতি-কবীরের কয়েকটি ছবি।

সেখানে দেখা যায়, লন্ডনে জমিয়ে দোল উদযাপন করছেন এই জুটি। কবীরের বাবা লন্ডনের প্রথম সারির শিল্পপতি বলে জানা গেছে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কৃতি বলেন, আমার সঙ্গীকে এই রকম হতে হবে, ওই রকম হতে হবে এগুলো কী? দুজনের সবকিছু একই হতে হবে এমন তো কোনো মানে নেই।

অভিনেত্রী আরও বলেন, সঙ্গীকে কী রকম হতে হবে সেটা বলার অর্থ তার ওপর চাপ সৃষ্টি করা। যার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা মন খুলে কথা বলা যায়, যার জন্য হাসতে পারা যায় সেই আসল সঙ্গী। অবশ্যই আমার কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাকে। কোনো রকম ভণিতা ছাড়াই ভেতরের যে আসল মানুষটাকে দেখতে পাবে আমার কাছে সেই আদর্শ সঙ্গী।

বর্তমানে কৃতির ঝুলিতে রয়েছে দুটি হিট সিনেমা। শিগগিরই ‘দো পাত্তি’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। তবে কি পেশার সঙ্গে এবার ব্যক্তিগত জীবনও খানিক গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে তার ভক্তদের মনে। এদিকে সম্পর্কের গুঞ্জন নিয়েও এখনও কৃতির তরফ থেকে কোনো বিবৃতি মেলেনি।

সূত্র: আনন্দবাজার

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ
মেধা ও রুচিশীল কাজ দিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছেন গুণি নির্মাতা অনুরাগ কাশ্যপ। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। শুধু নির্মাণই নয়, ভালো অভিনয়ও করেন তিনি। চলতি বছরের ‘মহারাজা’সিনেমায় অনুরাগ অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। এবার জানা গেল, বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন এই নির্মাতা।   এরপর থেকেই অনুরাগের ভক্তদের প্রশ্ন, হঠাৎ কি হলো নির্মাতার? কী কারণে বলিউড ছাড়তে চাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন অনুরাগ। পাশাপাশি হিন্দি ভাষার শোবিজ ত্যাগ করার জন্য বেশ কিছু কারণও দেখিয়েছেন নির্মাতা।  অনুরাগ বলেন, বলিউডে এখন আর সৃজনশীলতার কোনো জায়গা নেই। সবকিছুই অর্থের দিকে চলে গেছে। চলচ্চিত্রের খরচ বেড়ে যাওয়ায় এখন সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। কোনো সিনেমা নির্মাণের আগে থেকেই চিন্তা থাকে কিভাবে তা বিক্রি করা যাবে। আর এই চাপের মধ্যে সৃজনশীলতা হারিয়ে যায়। বলিউডের পরিবর্তে দক্ষিণী সিনেমায় নিয়মিত হতে চান জানিয়ে নির্মাতা বলেন,  আমি দক্ষিণে যেতে চাই। সেখানে এমন পরিবেশ আছে যেখানে সৃজনশীলতার সুযোগ বেশি। এখানে যদি থাকা না হয়, আমি একজন বৃদ্ধ মানুষ হয়ে মরে যাব। আমি নিজের ইন্ডাস্ট্রির প্রতি অত্যন্ত হতাশ এবং খুবই অসন্তুষ্ট। কিন্তু মলায়ালম সিনেমাতে আমার এমন কিছু অনুভূতি হয়নি। সেখানে অভিনয় অভিজ্ঞতা বেশ ইতিবাচক। প্রতিভা ব্যবস্থাপনা করে এমন এজেন্সিগুলোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন নানা তিনি বলেন, এই এজেন্সিগুলো তরুণ অভিনেতাদের শুধুমাত্র মুনাফার জন্য ব্যবহার করে। তাদের মনোযোগ কেবল স্টার তৈরির দিকেই থাকে। অভিনয় দক্ষতা গড়ে তোলার দিকে মনোযোগ নেই তাদের। অনুরাগ আরও বলেন, বলিউডে এখন আর কেউ অভিনয় করতে চায় না, সবাই স্টার হতে চায়। এজেন্সি কাউকে স্টার বানায় না। কিন্তু একবার যদি কেউ স্টার হয়ে যায়, তখন তারা তাদের থেকে মুনাফা তৈরির প্রতিযোগিতায় নেমে যায়।    আরটিভি/এইচএসকে  
কেন বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ
সাইফ পুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে মুখ খুললেন শ্বেতা
তারকা বাবা-মায়ের পথ ধরে ইতোমধ্যে অনেক স্টারকিডই নাম লিখিয়েছেন বলিউডে। তবে এ ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছেন সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। এখনও রুপালি পর্দায় দেখা মেলেনি তার। অন্যদিকে মায়ের দেখানো পথেই পা রেখেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। কাজ করেছেন সিনেমায়।  দীর্ঘদিন ধরে গুঞ্জন উড়ছে, পলকের সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম! আবারও সাইফ পুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে মুখ খুলেছেন শ্বেতা।  সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে ইব্রাহিমের সঙ্গে মেয়ের প্রেমের গুঞ্জন উড়িয়ে শ্বেতা তিওয়ারি বলেন, এসব গুঞ্জন এখন আর আমাকে বিরক্ত করে না। চলতি বছরে উপলদ্ধি করেছি, মানুষ শেষের ৪ ঘণ্টা মনে রাখে। এরপর মানুষ ভুলে যাবে, সুতরাং কেন বিরক্ত হবো? নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ইন্টারনেট অনুযায়ী, আমি তিনবার বিয়ে করেছি। এসব বিষয় এখন আমার ওপরে প্রভাব ফেলে না। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না এবং যখন কোনো সাংবাদিক আপনার সম্পর্কে ভালো কিছু লিখতে আগ্রহী নয়, তখনও এগুলো হতো। অভিনেতাদের নিয়ে নেতিবাচক খবরের বিক্রি বেশি। সেই যুগের সঙ্গে এসব মোকাবিলা করার পর এসব আর তেমনভাবে প্রভাবিত করে না আমাকে। ২০২২ সালের জানুয়ারিতে পলক-ইব্রাহিমের একটি ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। এতে দেখা যায়, ইব্রাহিমের সঙ্গে গাড়িতে যাচ্ছেন পলক। ঠিক তখন পাপারাজ্জিদের দেখে মুখ লুকিয়ে ফেলেন তিনি।  যদিও সেসময় বিষয়টি নিয়ে পলক জানিয়েছিলেন, ‘মাকে মিথ্যা বলেছিলাম যে, আমি বাড়ির দিকে রওনা হয়েছি। কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল। ওই সময় আমার ছবি তোলায় মুখ ঢেকেছিলাম। কারণ, এই ছবিগুলো দেখলে মা আমাকে মিথ্যাবাদী মনে করতেন। প্রসঙ্গত, ‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় পলকের। সিনেমাটি নির্মাণ করেন বিশাল মিশ্রা। তাছাড়াও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় পলককে। আরটিভি/এইচএসকে/এস  
সাইফ পুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে মুখ খুললেন শ্বেতা
যে কারণে মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দিলজিতকে
যেখানেই শো করতে যান, সেখানেই কোনো না কোনো জটিলতা কিংবা বিতর্কের মুখে পড়তে হচ্ছে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জকে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। কয়েকদিন আগেই এক কনসার্টে মাদক নিয়ে কথা বলে তোপের মুখে পড়েন তিনি। এবার মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দিলজিতকে।  জানা গেছে, চণ্ডীগড়ে এক কনসার্ট করতে গিয়ে গায়কের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত শব্দদূষণের অভিযোগ উঠেছে। মূলত এ কারণে মোটা অঙ্কের অর্থ জরিমানা গুনতে হবে দিলজিতকে। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় শাসিত অঞ্চলে কনসার্ট হওয়ার কারণে ৭৫ ডেসিবলের বেশি ছাড়িয়েছে শব্দদূষণের মাত্রা। পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী, ৭৬ দশমিক ১ থেকে ৯৩ দশমিক ১ পর্যন্ত শব্দদূষণ ঘটানো আইনিভাবে অপরাধ। ফলে দিলজিতের কনসার্টের আয়োজকদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে গায়ককে।  এর আগে দিল্লিতে ‘দিল-লুমিনাটি’র প্রথম শো থেকেই দিলজিতকে নিয়ে বিতর্ক শুরু হয়। এ কারণে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে তাকে আইনি নোটিশও করা হলেও একদমই দমে যাননি তিনি। এরপর লখনউ, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড়ে বিভিন্ন শোতে মঞ্চ মাতিয়েছেন তিনি। ‘দিল-লুমিনাটি’শো নিয়ে উন্মাদনার পাশাপাশি ভরপুর ছিল বিতর্কেও। ‘লেমোনেড’ও ‘পাঁচ তারা’গান দুটি নিয়েই শুরু হয় বিতর্ক। এ দিন মঞ্চে দাঁড়িয়ে প্রশাসনের চোখ রাঙানির বিরুদ্ধে জোর গলায় দিলজিৎ বলেন, আমাদের দেশের সব রাজ্যগুলোয় যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, পরদিন থেকেই ‘শরাবপি’গান আর গাইব না। প্রতিজ্ঞা করলাম।  এ ছাড়াও প্রশ্ন রেখে গায়ক বলেন, এটা কি কখনও সম্ভব হবে? আসলে এই ব্যবসায় লাভ অনেক বেশি। করোনায় যখন পুরো দেশ বন্ধ ছিল, তখনও মদের দোকান খোলা থেকেছে। অথচ এখন গান নিয়ে বড় বড় কথা। তরুণ প্রজন্মকে এত বোকা ভাববেন না। আমি তো অনেক ভক্তিগীতি গান করেছি, সেসব নিয়ে তো কথা বলে না। আমার শো যেখানে থাকবে, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দিন। আমি সেখানে মদ নিয়ে গান করব না।   আরটিভি/এইচএসকে  
যে কারণে মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দিলজিতকে
রাত ৩টায় ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান, অতঃপর...
বলিউডের ভাইজান সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম চর্চা একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘হাম দিল দে চুকে সনম’-এর সেট থেকে তাদের প্রেম শুরু হয়েছিল। তাদের বিচ্ছেদও বলিউডে চর্চিত বিচ্ছেদগুলোর মধ্যে অন্যতম। প্রেমে জড়ালেও সেই সম্পর্ক টেকেনি বেশি দিন, কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সেই প্রেম। বেশ তিক্তভাবেই শেষ হয় তাদের সম্পর্ক। বিচ্ছেদের পর ভারতীয় গণমাধ্যমে সালমানের বিরুদ্ধে ঐশ্বরিয়াকে মারধরেরও অভিযোগ ওঠে। এমনটাও শোনা যায়, রাত তিনটার সময় নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়ে ভাঙচুর চালান সালমান। কী ঘটেছিল সেই রাতে? এ নিয়ে পরবর্তীতে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন খোদ ভাইজান নিজেই। সে সময় ঐশ্বরিয়া থাকতেন গোরখ হিল টাওয়ারে। শোনা যায়, মদ্যপ অবস্থায় সেখানেই নাকি পৌঁছে গিয়েছিলেন সালমান। ঐশ্বরিয়ার সঙ্গে তার অশান্তি ছিল চরমে। সালমানও ছিলেন নাছোড়বান্দা। ১৭ তলায় ওঠে যেকোনো মূল্যে অভিনেত্রীর রুমে প্রবেশ করতে চান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘড়িতে তখন রাত তিনটা। বিল্ডিংয়ে পৌঁছেই নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে ঢোকার জন্য কাকুতিমিনতি করতে থাকেন অভিনেতা। প্রথমে অবশ্য রাজি হননি ঐশ্বরিয়া। এরপরই ১৭ তলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন সালমান। শুরু হয় তুমুল হট্টগোল।  সেই ঘটনার বহু বছর পর এক সাক্ষাৎকারে মুখ খুলেন সালমান। স্বীকার করে নেন ঘটনার সত্যতা। তবে অভিনেতা এটাও জানান, যতটুকু ঘটেছে তার চেয়ে একটু বেশিই রটেছে।  সালমান বলেন, যা রটেছে তা আমি অস্বীকার করছি না। অবশ্যই সেখানে সত্যতা রয়েছে। কিন্তু কিছু কিছু ঘটনা রঙ চড়িয়েও বলা হয়েছে। আমার ওর সঙ্গে সম্পর্ক ছিল। সম্পর্কে যদি ঝামেলাই না হয়, তবে সেই সম্পর্কে কোনওদিনই কোনও ভালোবাসা ছিল না। নিজের গাড়ির দরজায় দুমদাম মেরেওছিলাম আমি। পুলিশের তরফেও আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমি যেন ঐশ্বরিয়ার বাড়ির সামনে না যাই।’ এদিকে, ২০০২ সালে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াই প্রথম তাদের বিচ্ছেদের খবর সামনে আনেন। তিনি বলেন, বিচ্ছেদের পরেও ও আমাকে বিরক্ত করত। শারীরিক অত্যাচারও করেছে। সেসব সহ্য করেই হাসিমুখে কাজে যেতে হত আমাকে, যেন কিছুই ঘটেনি। বিচ্ছেদের বহু বছর কেটে গেলেও ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্ক স্বাভাবিক হয়নি আজও। একসঙ্গে ছবি করা তো দূর, আজও কোনো পার্টিতে দেখা হলে কথাও বলেন না তারা। আরটিভি /এএ 
রাত ৩টায় ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান, অতঃপর...
কারিশমাকে বন্ধুর বিছানায় পাঠাতে চেয়েছিল সাবেক স্বামী!
বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনেত্রীর ক্যারিয়ার ঠিক যতটা বর্ণিল, ব্যক্তিগত জীবনও ঠিক ততটাই সমালোচনায় ভরপুর।     বচ্চন পরিবারের বউ হওয়া হয়নি কারিশমার। দীর্ঘদিন অভিনেতার সঙ্গে সম্পর্কে থাকার পর বিয়ে পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু শেষমেশ আর সাত পাকে বাঁধা পড়েননি তারা। শোনা যায়, কারিশমার মায়ের আস্থা ছিল না অভিষেকের ওপর। সে কারণেই বাগদান হলেও জোর করেই বিয়ে ভেঙে দেন।  পরে ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন কারিশমা। কিন্তু অভিনেত্রীর সে সংসার সুখের হয়নি। স্বামী এবং শশুরবাড়ির নির্যাতন সহ্য না করতে পেরে দাম্পত্য জীবনের ইতি টানেন কারিশমা। ২০১৪ সালে বিচ্ছেদের আবেদন করেন তারা।  ২০১৬ সালে স্বামীর বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন কারিশমা। অভিনেত্রীর অভিযোগ করেন— সঞ্জয়ের সঙ্গে সে সময় হানিমুনে ছিলেন তিনি। আচমকাই সঞ্জয়ের কিছু বন্ধু হাজির হন সেখানে। স্ত্রীকে বাজি রাখেন সঞ্জয়।  জানা গেছে, বাজি হারতেই প্রিয় বন্ধুর সঙ্গে স্ত্রীকে ভাগ করে নিতেও এতটুকু সংকোচবোধ হয়নি তার। কারিশমাকে নিজের বন্ধুর সঙ্গে বিছানায় যেতে জোর করেন সঞ্জয়। তবে কারিশমা রাজি হননি। প্রতিবাদ করতেই অভিনেত্রীকে মারধর করেন তার স্বামী। অন্যদিকে সঞ্জয় অভিযোগ করেছিলেন, কারিশমা নাকি কোনোদিন তাকে ভালোবাসেননি। স্রেফ টাকার জন্য বিয়ে করেছিলেন। কারিশমা চুপ থাকেননি। জানিয়েছিলেন, তিনি তখন অন্তঃসত্ত্বা। শাশুড়ির আনা এক পোশাক অভিনেত্রীর শরীরে কিছুতেই ফিট হচ্ছিল না। সে সময় স্বামী সঞ্জয়কে তার গায়ে হাত তুলতে বলেন শাশুড়ি।  আরটিভি/এইচএসকে/এস  
কারিশমাকে বন্ধুর বিছানায় পাঠাতে চেয়েছিল সাবেক স্বামী!
আরও পড়ুন
জানা গেল আইপিএল শুরুর দিনক্ষণ
সামনে এআই সঙ্গীও পাওয়া যাবে : কৃতি
একসঙ্গে পর্দায় তিন অভিনেত্রী, টিজারেই উত্তাল নেটদুনিয়া
এবার শহিদ-মীরার সংসারে অশান্তির সুর