ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম

রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।

গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ‘জেলার ২’ নেট আয় করেছে ৫৯ কোটি ৭০ লাখ রুপি। করসহ সিনেমাটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৭০ কোটি ২৫ লাখ রুপি।

অন্যদিকে, রজনীকান্ত অভিনীত ‘কুলি’ মুক্তির প্রথম দিনে ভারতে নেট আয় করেছিল ৬৫ কোটি রুপি। ফলে অভিনেতার ক্যারিয়ারে সর্বোচ্চ উদ্বোধনী দিনের আয়ের রেকর্ডটি এখনো ‘কুলি’র দখলে রয়েছে।

ভারতের বাজারে ‘কুলি’র চেয়ে পিছিয়ে থাকলেও বিশ্বব্যাপী আয়ের হিসাবে ভালো অবস্থানে রয়েছে ‘জেলার ২’। মুক্তির প্রথম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস কালেকশন হয়েছে ১২৫ কোটি ২৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাইরের বাজার থেকে এসেছে ৫৫ কোটি রুপি।

ভাষাভিত্তিক আয়ের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে ছবিটির তামিল সংস্করণ। ৯ হাজার ৩২৬টি শো থেকে এই সংস্করণ আয় করেছে ৪৩ কোটি ৩৫ লাখ রুপি। দ্বিতীয় অবস্থানে থাকা তেলুগু সংস্করণ ২ হাজার ৭৯২টি শো থেকে সংগ্রহ করেছে ১২ কোটি ৫০ লাখ রুপি।

অন্যদিকে, উত্তর ভারতের বাজারে হিন্দি সংস্করণের মুক্তি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। পিভিআর-আইনক্সের সঙ্গে ওটিটি মুক্তির সময়সীমা নিয়ে বিরোধের কারণে বাধার মুখে পড়ে ছবিটির হিন্দি সংস্করণ। এরপরও ৪ হাজার ৩৭১টি শো থেকে এটি আয় করেছে ৩ কোটি ৫০ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে এসেছে আরও ৩৫ লাখ রুপি।

বক্স অফিসের পাশাপাশি সমালোচক ও সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় রয়েছে সিনেমাটি। গ্যাংস্টার ড্রামা ঘরানার ছবিটি দর্শকদের বিনোদন দিতে পেরেছে বলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারানের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘জেলার ২’। ছবিটি পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। এতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন রামিয়া কৃষ্ণান, এস জে সুরিয়া, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু ও মিঠুন চক্রবর্তীসহ আরও অনেকে।

বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ে বড় সাফল্য পেলেও ভারতের বাজারে ‘কুলি’র উদ্বোধনী দিনের রেকর্ড ভাঙতে না পারাই আপাতত ‘জেলার ২’ নিয়ে আলোচনার অন্যতম বিষয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকে কেন্দ্র করে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। 
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে। মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সোনারিকা। এবার অভিনয়জীবনের বাইরে তার শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোনারিকার অভিযোগ, রেস্টুরেন্টের এক ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তার বুকে হাত দিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে যান ছোট্ট সোনারিকা। তখন কী ঘটেছিল, তা বোঝার মতো বয়সও হয়নি তার। অভিনেত্রীর ভাষ্য, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে পরিবারের কাউকেও বিষয়টি জানাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন সোনারিকা। একসময় কৈশোরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান তিনি। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী করা হয়েছিল। তবে বাবাকে এখনো বিষয়টি জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা এই ঘটনা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা। উল্লেখ্য, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা ভাদোরিয়া। আরটিভি/এসকে
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা
মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার পরিবার। গত ২৭ অক্টোবর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা