
দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময় নানা ইস্যুতে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার শাকিব-অপু-বুবলীকে নিয়ে একটি লেখা পোস্ট করেছেন।
সোববার (৪ আগস্ট) দুপুরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটসে তনি লিখেন, শাকিব খানের বিষয়টা নিয়ে আমরা যতই হাসাহাসি করি, কিন্তু নিজের ওপর নিয়ে ভাবলে অপুদির কষ্ট টা বুঝা যায়। আসলে দিন শেষে পুরুষ মানুষ পুরুষ মানুষই, মেয়ে মানুষ পেলেই হলো! সেটা যেকোনো অজুহাতে! কয়েক বছর আগে শাকিব খান নিজে ক্যামেরার সামনে বুবলিকে তার ওয়াইফ হিসেবে অস্বীকার করেছে।
তিনি আরও লেখেন, শাকিব ভাইকে তার কাজের জন্য রেস্পেক্ট করি, তার জায়গায় সে সেরা, কিন্তু তার ব্যাক্তিগত ব্যাপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি হয় তার বোঝা উচিত। বিশেষ করে তাদের ফ্যানরা বিষয় গুলো নিয়ে অতিরিক্ত বারাবাড়ি করে নোংরামির পর্যায়ে নিয়ে যায়।
নিজেকে হাসির পাত্র নিজেই বানাচ্ছেন উল্লেখ করে তনি লেখেন, উনার উচিত ছিল ব্যাক্তিগত বিষয় গুলো ব্যক্তিগত রাখা। যেহেতু দুই ঘরেই বাচ্চা আছে এবং উনি দুটোই মেইনটেইন করেন। যদি পাবলিক করার হয় তাহলে দুইজনের বিষয়টাই ক্লিয়ারলি পাবলিক করা উচিত। এছাড়াও আমি মনে করি অপু বিশ্বাস দিদির নিজের একটা পরিচয় আছে শাকিব খানের বাইরে যেয়ে। তিনি এখন শুধুমাত্র চিত্রনায়িকা নন, একজন সফল উদ্যোক্তাও। মানুষের জীবন বিচিত্রময় ভাল-মন্দ সব কিছু মিলিয়ে। আমি সব সময় চাই সব কিছু পিছনে ফেলে দিদি আরও ভাল করুন,আমরা সবাই আপনার সাথে আছি।

প্রসঙ্গত, শাকিব খান গত মাসে যুক্তরাষ্ট্রে যান। এরপর জানা যায়, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। যাত্রার তারিখ গোপন রাখলেও রোববার (৩ আগস্ট) নিউইয়র্কে তাদের একসঙ্গে দেখা গেছে। শুধু তাই নয় এই দুই তারকাকে রোমান্টিক মুডেও পাওয়া গেছে।

নিউইয়র্ক থেকে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী। কয়েকটি ছবিতে রোমান্টিক ভঙ্গিমায় ধরা দিয়েছেন তারা। যা ঘিরে চলছে বিস্তর আলোচনা।
আরটিভি/এএ




