‘রানীরা কাউকে অনুসরণ করে না’, অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৫০ পিএম


‘রানীরা কাউকে অনুসরণ করে না’, অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করে জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। ভক্তরা তাকে ভালোবেসে ঢালিউড কুইন নামে ডাকেন। 

বিজ্ঞাপন

547861493_1368456104650880_670039577583603988_n

কাজের পাশাপাশি বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন অপু বিশ্বাস। মাঝেমধ্যেই তিনি নতুন নতুন রূপে ধরা সামনে আসেন ভক্ত-অনুরাগীদের। এবার তাকে ব্রাইডাল লুকে দেখা গেছে। এক রিল ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কানে দুল খোপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পরা ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন। 

বিজ্ঞাপন

রিল ভিডিও ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।

কমেন্ট বক্সে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রীকে। একজন লিখেছেন, এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আরেকজনের কথায়, এত বেশি সুন্দর লাগছে অপু বিশ্বাসকে কি বলব। অপু বিশ্বাস সত্যিই বেস্ট।

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে নিয়মিত জুটি বেঁধে কাজ করেন অপু বিশ্বাস।

548207740_1367138581449299_8760403345540270992_n

একসময় শাকিব-অপু জুটি হয়ে উঠে জনপ্রিয়তার তুঙ্গে। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের। তবে অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission