এবার দেশ ছাড়লেন বাপ্পি চৌধুরী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:২৯ পিএম


এবার দেশ ছাড়লেন বাপ্পি চৌধুরী
বাপ্পি চৌধুরী। ছবি: সংগৃহীত

একটা সময় নাটক, সিনেমায় অভিনয় করে যারা দর্শক-শ্রোতাদের টিভির পর্দায় ধরে রাখতেন, বর্তমানে তাদের অনেকেরই খোঁজ মেলে না। ব্যক্তিগত জীবন গুছিয়ে নিতে এখন অনেকেই স্থায়ীভাবে পাড়ি দিয়েছেন প্রবাসে। এই সংখ্যাটাও ক্রমান্বয়ে বাড়ছে। সেই তালিকায় এবার যুক্ত হলো এবার নায়ক বাপ্পি চৌধুরীর নাম। 

বিজ্ঞাপন

বাপ্পি চৌধুরীকে শেষবার বড়পর্দায় দেখে গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এরইমধ্যে কেটে গেছে দুই বছর। হাতে কোনো সিনেমার কাজ নেই অনেক দিন ধরেই। এবার জানা গেল, দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেতা। 

553250231_1347655503385020_4779070243618937940_n

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পি। এদিন সন্ধ্যায় বিমানে বসা একগুচ্ছ ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন তিনি। যদিও এই সফরের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। ওই পোস্টে অভিনেতা লিখেছেন, ‘বন্ধু, কেমন আছো?’  

গণমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না। সেখানে নতুন পেশায় যুক্ত হবেন। বলা চলে জীবন-জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন এই অভিনেতা। 

বিজ্ঞাপন

553046074_1348210556662848_430524409889038811_n

এদিকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টায় এক পোস্টে দেখা যায় আমেরিকায় পৌঁছে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে কালো টি-শার্ট, কালো প্যান্ট এবং চোকে কালো চশমা। ওই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শহর ঘুরে আনন্দ খোঁজা’। 

বিজ্ঞাপন

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে ঢালিউড চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পির। এক যুগের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘সুলতানা বিবিয়ানা’ – এর মতো সিনেমা। বাপ্পির মুক্তিপ্রাপ্ত একাধিক ছবি মুখ থুবড়ে পড়ায় পরিচালক ও প্রযোজকদের আস্থা হারিয়ে ছিলেন তিনি। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission