
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।
দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে নানা সময় বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। গুঞ্জন ও বিতর্ক তাকে ঘিরে থাকলেও, সেসবকে গুরুত্ব দেন না তিনি। অভিনয়ের বাইরে, ব্যক্তিগত জীবন নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় তাকে সবচেয়ে বেশি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে হাজির হয়ে তাকে ঘিরে সব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন পরীমণি।
অনুষ্ঠানের সঞ্চালক এক পর্যায়ে তাকে প্রশ্ন করেন, শেখ সাদি কি তোমার প্রেমিক?’এমন প্রশ্নের উত্তরে পরীমণি হাসতে হাসতে বলেন, না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই সাদি আমার খুব কাছের।
এরপর সঞ্চালক জানতে চান, বর্তমানে পরীমণি কি সিঙ্গেল? জবাবে এই নায়িকা হেসে বলেন, ‘না।’ তারপর আবার যোগ করেন, শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউই বিশ্বাস করবে না।
কেন করবে না—এমন প্রশ্নে তিনি মুচকি হেসে বলেন, আমি নিজেও বিশ্বাস করি না! আমার সামহাউ (somehow) সারাক্ষণ প্রেম-প্রেম একটা অনুভূতি কাজ করে, আর আমি মনে করি, এটা থাকা আসলে ভালো।
মোট কতবার বিয়ে করেছ—এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, একবার। সঞ্চালক বলেন, শরীফুল রাজের কথা বলছো, তাহলে বাকি বিয়ের কথা কেন আমরা শুনি? পরীমণি বলেন, জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।
শরীফুল রাজের সঙ্গে পরীমণির বিচ্ছেদ ঘটেছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল—জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।
অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি—গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। ইসমাইলের সঙ্গে পরীমণির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।
ইসমাইল কি তোমার স্বামী ছিলেন—এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, হ্যাঁ, আমার সৎস্বামী ছিল। এরপর সঞ্চালক জানতে চান, তুমি কতবার বিয়ে করতে চাও? পরীমণি বলেন, আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।
এর বাইরে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গেও পরীমণির গুঞ্জন ছড়িয়েছিল। সিয়ামের সঙ্গে তোমার গুঞ্জন উঠল কেন? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, আমি জানি না। বিশ্বাস করেন, এই একটামাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না, ওটাই আছে। সারাক্ষণ যে ফোনে কথা হয়, ওই রকমও না।
আরটিভি/এএ/এস




