
বেশ চটপটে স্বভাবের স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা। রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সব কিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল থেকে সফল উদ্যোক্তা- পরীমণি যেন একের পর এক নতুন পরিচয়ে অনন্য হয়ে উঠছেন। অভিনয়ের বাইরেও তার জীবনযাত্রা, চিন্তাভাবনা আর উদ্যোগে বারবার উঠে আসে এক সাহসী নারীর গল্প। এবার সেই গল্পে ছেলে পুণ্যর পর যুক্ত হলো মেয়ে প্রিয়মের নাম।
গত ভালোবাসা দিবসে যাত্রা শুরু করা পরীমণির অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’ মূলত মায়েদের মাতৃত্বকালীন ও নবজাতকের যত্নে প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করে। আর এবার সেই ব্র্যান্ডের পোশাক বিভাগের নতুন মডেল হয়েছেন ছোট্ট পুণ্য নিজেই।
মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করে পরীমণি জানিয়েছেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে।’ ছবিগুলোতে দেখা যায়, শিশু পুণ্য পরীর ব্র্যান্ডের পোশাকে স্টাইলিশ ও স্বাচ্ছন্দ্যে ভরপুর ভঙ্গিমায় পোজ দিচ্ছে। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে অনলাইনে, ভক্তদের প্রশংসায় ভাসছে ছোট্ট এই সুপারস্টার।
ছেলের পর এবার মেয়ে প্রিয়কে ‘বডি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরীমণি। বৃস্পতিবার দুপুরে পরীমণি তার ফেসবুকে ‘বডি’ নতুন বাচ্চাদের পোশাক পরিহিত প্রিয়মের বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে।’ মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে অনলাইনে, ভক্তদের প্রশংসায় ভাসছে ছোট্ট এই সুপারস্টার।
এই উদ্যোগ শুধু ব্যবসার জন্য নয়, একজন মায়ের দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। পরীমণি আরটিভিকে বলেন, আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সাহস দিচ্ছে নতুন কিছু করার। ‘বডি’ এখন শুধু ব্র্যান্ড নয়, এটা আমার সন্তানসম।
শুধু ব্যবসায়িক লাভ নয়, গর্ভবতী মা ও নবজাতকের কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ পরীমণি। তিনি জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ রাখা হবে এসব পরিবারের জন্য। পাশাপাশি, মা ও শিশুদের প্রয়োজনীয় সেবা, সচেতনতা এবং সহায়তা কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।
আরটিভি/এএ/এস




