সংসার চালাতে এখন আইসক্রিম বিক্রি করেন খলনায়ক 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০৪:৪২ পিএম


সংসার চালতে এখন আইসক্রিম বিক্রি করেন খলনায়ক 
সুরজিৎ সেন। ছবি: সংগৃহীত

এক সময় যিনি পর্দায় ভয় ছড়াতেন তিনি এখন জীবন চালাতে ছোট মুদির দোকান দিয়ে চলছেন। ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-এর মতো সিনেমায় খলনায়কের চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিলেন। কিন্তু আজ সেই আলো ম্লান। বলছি টলিপাড়ার দর্শকপ্রিয় অভিনেতা সুরজিৎ সেনের কথা। পাঁচ বছর ধরে পর্দা থেকে দূরে সুরজিৎ। জীবন চলে দোকানের আয়ে। 

বিজ্ঞাপন

এই অভিনেতা বলেন, ১৯৯৮ থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা রোজগার করতে পেরেছি। ভাবুন, কতটা কঠিন সময় গেছে! এখন তার সংসার চলে মুদির দোকান, আইসক্রিম আর নরম পানীয় বিক্রি করে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। অনেকে ভাবেন আমি হয়তো অন্য দলের ছিলাম—একেবারেই না। আমি কোনও দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।

বিজ্ঞাপন

এক সময় ক্যামেরার ফ্ল্যাশে ঝলমল করা মুখ এখন দোকানের আলোয় ঝাপসা। তবু তার গলায় শান্ত সুর, অভিনয়ে ফেরার ইচ্ছে নেই আর। এখন নিজের ব্যবসা নিয়েই বাঁচতে চাই।

আরটিভি/এএ 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission