প্রসূন আজাদের পোস্টের জবাবে পরীমণি বললেন, আমি দুঃখিত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০৯:৫১ পিএম


প্রসূন আজাদের পোস্টের জবাবে পরীমণি বললেন, আমি দুঃখিত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি তার জন্মদিন উদযাপন করেন মালয়েশিয়ায়। গত ২৩ অক্টোবর থেকে ১০ দিনের এক বিশেষ সফরে মালয়েশিয়া যান তিনি। যেখানে তার সঙ্গে ছিলেন তার কাছের কিছু বন্ধুবান্ধব। এই সফরটি তার জীবনে প্রথম দীর্ঘদিন দেশের বাইরে এভাবে সেলিব্রেশন প্ল্যান হিসেবে হয়েছিল। 

বিজ্ঞাপন

সম্প্রতি দেশে ফিরেছেন পরীমণি। আর দেশের ফিরেই সেলিব্রেটি ও সাংবাদিকদের জন্য তার জন্মদিন ঘিরে এক বিশেষ আয়োজন করেন। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর নোঙ্গর রেস্টুরেণ্টে সাংবাদিক ও সহকর্মীদের জন্য পার্টির আয়োজন করেন পরীমণি। দাওয়াত পেয়ে পার্টিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানান লাক্স তারকা অভিনেত্রী প্রসূন আজাদ। 

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চললেও নীরব ছিলেন পরীমণি। অবশেষে নীরবতা ভাঙলেন আলোচিত এই নায়িকা। শুক্রবার (৭ নভেম্বর) রাতে তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছেন পরীমণি। 

বিজ্ঞাপন

পরীমণি লেখেন, প্রিয় প্রসূন আজাদ, আপনি লিখেছেন যে আমি আমার লোক দেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে এনে অপমান করেছি! আপনি বলেছেন, আমি আমার নাম রৌশন করতে সান্ডা-পান্ডা লোক রাখি যারা গেস্টদের জিজ্ঞেস করে, তারা কারা। আচ্ছা আপু, সত্যিই কি মনে হয় আমি আপনাকে ছোট করার জন্য আমার ইভেন্টে দাওয়াত করব? কখনোই না, বোন।

অভিনেত্রী আরও বলেন, আপনি জানেন আমি আপনাকে কতখানি পছন্দ করি। আমাদের দেখা না হলেও আপনার এক টিভি সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নম্বর নিয়ে কল করেছিলাম। সেদিন অনেক কথা হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম, “আপনি একজন খাঁটি মানুষ, পিওর সোল। আপনার বাচ্চাদের নিয়ে আপনার জার্নিটা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে।

বিজ্ঞাপন

নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে প্রসূনের অভিযোগ প্রসঙ্গে পরীমণি জানান, অনুষ্ঠানে তার নিয়োগ করা কেউ ছিলেন না। ওই ব্যক্তিরা ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সদস্য। তাদের কাজ ছিল কেবল নিরাপত্তা নিশ্চিত করা।

পরীমণি লিখেছেন, তারা কাউকে অপমান করার জন্য ছিলেন না। বরং গেটে ওরা না থাকলে অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ভিড় সামাল দেওয়া যেত না। এভাবেই অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

স্ট্যাটাসের শেষে প্রসূন আজাদের প্রতি দুঃখ প্রকাশ করে পরীমণি বলেন, আপনার খারাপ লেগেছে, আপনি আমাকে একটা টেক্সট দিতে পারতেন আপু। আমি খুবই দুঃখিত আপনার কাছে।

প্রসূন আজাদ তার আগের পোস্টে পরীমণির পার্টিকে ‘লোক দেখানো’ বলে উল্লেখ করেন, এবং নিরাপত্তাকর্মীদের ‘অপমানজনক আচরণে’ ক্ষোভ প্রকাশ করেন। সেই পোস্ট নিয়েই নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে। এবার পরীমণির ব্যাখ্যা ও দুঃখপ্রকাশে নতুন করে আলোচনায় এলেন দুই অভিনেত্রীই।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission