নায়ক-ভিলেন মুখোমুখি, জানা যাবে অজানা গল্প 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:৪৩ পিএম


নায়ক-ভিলেন মুখোমুখি, জানা যাবে আজানা গল্প 
আহমেদ শরীফ-জায়েদ খান। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। অভিনয় ও স্টেজ শোর পাশাপাশি সম্প্রতি নতুন এক ভূমিকায় হাজির হয়েছেন তিনি। উপস্থাপক হিসেবে নাম লেখিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির হচ্ছেন এক ভিন্ন রূপে।

জায়েদ খানের এবারের অতিথি আহমেদ শরীফ। এক নামেই যাকে বাংলাদেশের মানুষ চেনে। আগামী শুক্রবারের পর্বে জায়েদ খানের অতিথি হিসেবে দেখা যাবে এই গুণী অভিনেতাকে। জানা যাবে চলচ্চিত্রের অনেক অজানা কথা, অনেক স্মৃতিময় দিন।

বিজ্ঞাপন

592173359_25514082588230192_3229009829275740433_n

এ প্রসঙ্গে জায়েদ নিউইয়র্ক থেকে খান বলছেন, একজন মানুষ এই বয়সেও কত উজ্জীবিত।কত ফিট। ৮৫০ এর অধিক সিনেমায় অভিনয় করেছেন। ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সিনেমার কত ইতিহাস তার কাছ থেকে জানা যায়। নিজেই একটা সিনেমার ডিকশনারি। এই বয়সেও তার কণ্ঠে সিনেমার সংলাপ, আবৃত্তি এমনকি ফাইটিং এর দৃশ্যও মুগ্ধ হয়ে তাকিয়ে দেখার মতো। 
 
জায়েদ খান আরও বলেন, আমি ভাগ্যবান আমার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন তিনি। বলেছেন সিনেমার অনেক না জানা ইতিহাস। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission