ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ এএম
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি মানেই ভক্ত-অনুরাগীদের বাড়তি আগ্রহ ও আলোচনা। জমকালো আয়োজনের বদলে এবার সন্তানদের সঙ্গে ঘরোয়া ও আবেগঘন পরিবেশে নিজের জন্মদিনের প্রথম প্রহর উদযাপন করেছেন ঢালিউডের এই তারকা।

শনিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিন উদযাপনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলামেলা গাউন পরে হাসিমুখে জন্মদিনের কেক কাটছেন পরীমনি। এ সময় তার পাশে ছিল দুই সন্তান ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম। কেক কাটার মুহূর্তে দুই সন্তানকে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। চুমু ও আদরে মাকে ভরিয়ে দেয় তারা।

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও সংগ্রামের মধ্য দিয়ে পথ চলেছেন পরীমনি। তবে বর্তমান সময়ে দুই সন্তানকে ঘিরেই তার জীবনের আনন্দ ও ভালো লাগার বড় অংশ আবর্তিত হচ্ছে। সন্তানদের সঙ্গে জন্মদিন উদযাপনের এই মুহূর্তগুলোতেও ফুটে উঠেছে মা-সন্তানের গভীর ভালোবাসা।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করে একাধিকবার আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। তবে এবারের জন্মদিনের সূচনা হয়েছে একান্ত পারিবারিক আবহে, দুই সন্তানের ভালোবাসা আর স্নিগ্ধ মুহূর্তকে সঙ্গী করে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল
নিজের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত।
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল
‘ভুয়া ভুয়া’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পরীমনি। এ সময়ে মুক্তি পায়নি তার অভিনীত কোনো সিনেমা। তবে চলচ্চিত্রে অনুপস্থিত থাকলেও ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনায় থাকছেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন পরীমনি। ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের অনেকে পরীমনির এমন আচরণের সমালোচনা করছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে পুরো আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি। এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। অন্যদিকে, ওই সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে দেশের কয়েকটি সাংবাদিক সংগঠন প্রতিবাদ জানায়। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালসহ বিভিন্ন সংগঠন পরীমনির আচরণের নিন্দা জানিয়ে তাকে বয়কটের ঘোষণা দেয়। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই চিত্রনায়িকা। আরটিভি/এসকে
‘ভুয়া ভুয়া’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন চিত্রনায়িকা পরীমনি।
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়েছে।
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আরও পড়ুন
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প