ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তরুণীর সঙ্গে সুইমিংপুলে মামুনুর রশীদের ছবি ভাইরাল, যা জানা গেল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
তরুণীর সঙ্গে সুইমিংপুলে মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ ও তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তার সুইমিংপুলের একটি ছবি নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। তবে ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়, বরং একটি নাটকের দৃশ্যের অংশ বলে জানিয়েছেন নির্মাতা।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আলোচিত ও ভাইরাল হওয়া বিভিন্ন ঘটনা ও চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।

নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তাকে।

নাটকের গল্পে দেখা যাবে, এক হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মামুনুর রশীদের চরিত্রটি। একপর্যায়ে পরিবারের অমতে মেয়েটি বাড়ি ছেড়ে তার কাছে চলে আসে। এরপর দুজন মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কনটেন্ট তৈরি করতে শুরু করেন।

তাদের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়, তেমনি একপর্যায়ে বিরক্তিও দেখা দেয়। নাটকেরই অংশ হিসেবে তাদের সুইমিংপুলের একটি দৃশ্যের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ঘিরে শুরু হয় নানা নেতিবাচক আলোচনা।

বিষয়টি নিয়ে নাটকের পরিচালক সাজিন আহমেদ বাবু জানান, ছবিটি মূলত নাটকের একটি দৃশ্যের অংশ। পুরো বিষয়টি না জেনেই অনেকে ছবিটি নিয়ে মন্তব্য করেছেন।

তিনি বলেন, সমাজের আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্র এবং ঘটনাকে কেন্দ্র করে হাস্যরসের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার উদ্দেশ্যেই ‘আমরা ভাইরাল’ নির্মাণ করা হয়েছে।

অভিনেতা মামুনুর রশীদও নাটকটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, অনেক দিন পর এমন ভিন্ন ধাঁচের গল্পে কাজ করেছেন তিনি। চারপাশের পরিচিত বিষয়গুলোই নির্মাতা চমৎকারভাবে গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। বিনোদনের পাশাপাশি দর্শকেরা নাটকটি উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহানসহ আরও অনেকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। খুব শিগগিরই এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল, জানালেন অনুভূতি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করার পর নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।
ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল, জানালেন অনুভূতি
‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন
ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।
‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু দীর্ঘদিন ধরে কিডনি ক্যানসারে আক্রান্ত। প্রায় দুই বছর ধরে মরণব্যাধি এই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
বয়সের কাঁটা এগিয়ে চললেও চেহারায় তার ছাপ যেন একেবারেই নেই। বরং সময়ের সঙ্গে যেন আরও তরুণী হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান।
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
আরও পড়ুন
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার