ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অসুস্থ তৌসিফকে বুলিং, মামলা করবেন গায়ক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত

স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। তবে এমন কঠিন সময়ে সামাজিক মাধ্যমে তীর্যক মন্তব্য ও মিথ্যা তথ্য ছড়ানোর শিকার হয়েছেন- এমনই অভিযোগ তার। এছাড়াও তার পরিবারকে হেয় করায় আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন এই গায়ক।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে তৌসিফ তার ক্ষোভ প্রকাশ করেন লেখেন, প্রিয় শ্রোতারা, মনোযোগ দিয়ে পড়বেন প্লিজ। গতকাল আমার স্ট্রোকের খবরে বেশ কিছু ব্যক্তি নেতিবাচক মন্তব্য করেছেন। এটাতে আমার যায় আসে না, তবে সাইবার বুলিং, মানহানি ও মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে সাইবার নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছি।

তৌসিফ তার পোস্টে জানান, তার নাম ও পারিবারিক পরিচয় নিয়ে ভুল তথ্য ছড়ানোয় তিনি মর্মাহত। লেখেন, আমার বাবা একজন বিসিএস ক্যাডার, তিনি তিন জেলায় সিভিল সার্জন ছিলেন। আমরা তিন ভাই-বোন এবং আমাদের পরিবারের বাকি সদস্যরাও ডাক্তার। ছোট ভাই একজন মেধাবী প্রকৌশলী। যারা আমার ও আমার পরিবার সম্পর্কে লেখে, তাদের জানা উচিত একজন শিশু বিশেষজ্ঞ হতে বা একজন কার্ডিওলজিস্ট হতে কত পড়াশোনা করতে হয়।

নিজের পরিচয় স্পষ্ট করে তৌসিফ উল্লেখ করেন, আমি শুধু বলতে চাই, আমার নাম ডাক্তার তৌসিফ আহমেদ। আমি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পড়াশোনা করেছি। এই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা বা টিউশন ফি কত, তা নিয়ে যারা ভুল ধারণা দিয়েছেন তাদের বিষয়টি জানা উচিত।

অসুস্থতার বিষয়ে ‘দূরে কোথাও’ খ্যাত এই গায়ক লেখেন, আমার হার্টের সমস্যা ও ডায়াবেটিস আরও ১৫ বছর আগেই ধরা পড়েছিল। মূলত ‘সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া’র কারণে আমার এই স্ট্রোক হয়েছে। আমার বাবা-মা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার থেকে আসলেও তাদের কোনো অহংকার নেই।

ক্ষোভ প্রকাশ করে তৌসিফ আরও বলেন, প্লিজ আমার পরিবারকে ছোট করবেন না। তারা সবাই অনেক মেধাবী ও মানুষের সেবা করে যাচ্ছে। আমার মনে হয়েছে আমার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে আমার পরিবারকে হেয় করা হয়েছে এবং আমার সম্মানের ক্ষতি হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আজ-কালকের মধ্যেই নেব ইনশাআল্লাহ।

সবশেষে তিনি অনুরোধ করে বলেন, আমার সম্পর্কে না জেনে প্লিজ মিথ্যা কোনো গুজব ছড়াবেন না। আপনি শত কোটি টাকার হিসেবে অন্য কাউকে গরীব বলতে পারেন না।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় স্ট্রোক করে মাথায় আঘাত পান তৌসিফ। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত বৃহস্পতিবার তিনি বাসায় ফেরেন। এর আগে ২০২২ ও ২০২৪ সালেও তিনি দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকা এই শিল্পী সবার কাছে দোয়া চেয়েছেন।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’
গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক সাইফুল শাহীন, আর এর সংগীতায়োজনে রয়েছেন এআর রানা।
শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’
ঢাকায় ১৫ দিনে তিন কনসার্ট, গাইবেন দেশ-বিদেশের শিল্পীরা
সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনের মধ্যে ঢাকায় বসছে তিনটি গানের আসর।
ঢাকায় ১৫ দিনে তিন কনসার্ট, গাইবেন দেশ-বিদেশের শিল্পীরা
‘ফ্রি প্যালেস্টাইন’ মন্তব্যের জেরে সফর থেকে ম্যাকলমোরকে বাদ, তোপের মুখে শিরান
মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার পর মার্কিন র‌্যাপার ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়া নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান। 
‘ফ্রি প্যালেস্টাইন’ মন্তব্যের জেরে সফর থেকে ম্যাকলমোরকে বাদ, তোপের মুখে শিরান
বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা
সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন সালমা।
বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
জাপানের রাজধানী টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার