ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সাগ্নিক সেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম
হেমন্ত মুখোপাধ্যায় ও কণ্ঠশিল্পী সগ্নিক সেন। ছবি: আরটিভি কোলাজ

বাংলা ও হিন্দি গানের কালজয়ী সুরসাধক হেমন্ত মুখোপাধ্যায়কে (হেমন্ত কুমার) শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সংগীতসন্ধ্যা ‘সুরের আকাশে শুকতারা হেমন্ত’।

আগামী ১ নভেম্বর হলিডে ইন এক্সপ্রেস ওয়াশিংটন ডিসি এসডব্লিউ স্প্রিংফিল্ড বাই আইএইচজি’তে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এই অনুষ্ঠান।

আমিত আঢ্য এবং মোহাম্মদ নকিবউদ্দিনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই সংগীত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আন্তর্জাতিকভাবে সমাদৃত কণ্ঠশিল্পী সাগ্নিক সেন।

বর্তমান সময়ে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের সার্থক ও শীর্ষস্থানীয় উত্তরসূরি হিসেবে গণ্য করা হয় সাগ্নিক সেনকে। রবীন্দ্র সঙ্গীতের মেলোডি থেকে শুরু করে হেমন্তের কালজয়ী সব ধ্রুপদী গান অত্যন্ত নিখুঁত ও নিজস্ব ভঙ্গিতে পরিবেশনের জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত।

উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করে সাগ্নিক সেন বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের হৃদয় জয় করেছেন।

সঙ্গীতে অসামান্য অবদানের জন্য সাগ্নিক সেন একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে অন্যতম হলিউড থেকে প্রাপ্ত মর্যাদাপূর্ণ ‘দি অ্যাকাডেমিয়া মিউজিক অ্যাওয়ার্ড’।

সঙ্গীতপ্রেমীদের জন্য ‘সুরের আকাশে শুকতারা হেমন্ত’ হতে যাচ্ছে এক অনন্য ও নস্টালজিক অভিজ্ঞতা, যেখানে সাগ্নিক সেনের সুললিত কণ্ঠে জীবন্ত হয়ে উঠবে অমর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের চিরসবুজ সুরমালা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
আন্তর্জাতিক সংগীতের মঞ্চে আরও একবার নিজের অবস্থান শক্ত করলেন পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা। 
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। সাতটি জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে বিকেল ৪টা থেকে শুরু হবে সাত ঘণ্টার এই সংগীত আয়োজন।
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে গান শোনাবেন দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এই সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। 
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড