ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আমাকে কি নেশাখোরের মতো লাগে: আনুশেহ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলা ব্যান্ডের মাধ্যমে দেশীয় লোকসংগীতকে নতুন আঙ্গিকে উপস্থাপন করে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। তোমার ঘরে বসত করে কয়জনা, ঘাটে লাগাইয়া ডিঙ্গা, কৃষ্ণপক্ষ ও আমি অপার হয়েসহ বেশ কিছু গানের মাধ্যমে সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

তবে দীর্ঘদিন ধরে সংগীত ও জনপরিসর থেকে অনেকটাই দূরে রয়েছেন এই শিল্পী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আনুশেহ আনাদিলের দুটি ভিডিওকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওগুলোতে নিজের ব্যক্তিগত জীবন, শারীরিক অবস্থা এবং সংগীত থেকে দূরে থাকার কারণ নিয়ে কথা বলেছেন তিনি। একই সঙ্গে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্যেরও জবাব দিয়েছেন এই শিল্পী।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে আনুশেহকে বলতে শোনা যায়, আমাকে কি দেখতে নেশাখোরের মতো লাগে? হয়তোবা আমি নিজের যত্ন ঠিকভাবে নিই না। এটা সত্য। তবে চেষ্টা করছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না প্লিজ। আর দূর থেকে বসে আমাকে জাজ করবেন না।

সংগীত থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করে আনুশেহ জানান, নেশার কারণে তিনি গান ছেড়ে দিয়েছেন কিংবা এখন আর গাইতে পারেন না এমন ধারণা সঠিক নয়। এখনো সুরে গান গাইতে পারেন তিনি। তবে আপাতত বাণিজ্যিকভাবে গান করার আগ্রহ নেই তার।

এ প্রসঙ্গে আনুশেহ বলেন, এটাও ভাববেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গাইতে পারি না। এখনো সুরে গান গাইতে পারি। হ্যাঁ, এটা সত্যি যে কমার্শিয়ালি গান করছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনটাকে সহজ করব। ওই পথেই আছি। একটা মাটির বাড়ি বানিয়েছি।

অন্য একটি ভিডিওতে দীর্ঘদিন নিজেকে আড়ালে রাখার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই শিল্পী। তিনি জানান, বহু বছর ধরে নিজের চেহারা আড়ালে রেখেছিলেন। এ সময় প্রচুর লেখালেখিও করেছেন। তবে তার লেখা পড়ার প্রতি মানুষের আগ্রহ তুলনামূলক কম বলে মনে করেন তিনি।

আনুশেহর ভাষায়, আমি অনেক বছর ধরে নিজের চেহারা কাউকে দেখাই না। লুকায়ে ছিলাম। এই বছরগুলোতে আমি প্রচুর লিখেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, সেগুলো কেউ পড়ে না। পড়ে তবে সেটা বয়স্করা। এই প্রজন্ম ছোট ছোট ক্লিপস দেখতে অভ্যস্ত।

এর আগে, চলতি বছরের জুনে দীর্ঘ ১১ বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে নিজের টিনিটাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন আনুশেহ। টিনিটাস এমন একটি উপসর্গ, যার কারণে বাইরের কোনো শব্দের উৎস না থাকলেও কানে বা মাথার ভেতরে ভোঁ ভোঁ, শোঁ শোঁ কিংবা ঝিঁঝি পোকার মতো শব্দ শোনা যেতে পারে।

এর কিছুদিন পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেন তিনি। এরপর থেকেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও দুটিতে আনুশেহকে নিজের মতো করে বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা গেছে। ভিডিওগুলো কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা স্পষ্ট নয়। তবে ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর তার ব্যক্তিগত জীবন ও সংগীতজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন নেটিজেনরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন জেমস
দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনে গান শোনাতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ নভেম্বর (সোমবার) ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন জেমস
ফিডব্যাকের ৫০ বছর, বছরব্যাপী আয়োজন
বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় নাম ফিডব্যাক। দীর্ঘ পাঁচ দশকের সংগীতযাত্রা পেরিয়ে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করতে যাচ্ছে ব্যান্ডটি। এ উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজনের পাশাপাশি দীর্ঘ ১১ বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছে ফিডব্যাক।
ফিডব্যাকের ৫০ বছর, বছরব্যাপী আয়োজন
মামলা করলেন আসিফ আকবর
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা হয়েছে।
মামলা করলেন আসিফ আকবর
আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি কোটি ডলারের সাম্রাজ্য
মার্কিন পপ তারকা ক্যাটি পেরির ৪২তম জন্মদিন আজ (২৫ অক্টোবর)।
আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি কোটি ডলারের সাম্রাজ্য
ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সাগ্নিক সেন
বাংলা ও হিন্দি গানের কালজয়ী সুরসাধক হেমন্ত মুখোপাধ্যায়কে (হেমন্ত কুমার) শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সংগীতসন্ধ্যা ‘সুরের আকাশে শুকতারা হেমন্ত’। আগামী ১ নভেম্বর হলিডে ইন এক্সপ্রেস ওয়াশিংটন ডিসি এসডব্লিউ স্প্রিংফিল্ড বাই আইএইচজি’তে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এই অনুষ্ঠান। আমিত আঢ্য এবং মোহাম্মদ নকিবউদ্দিনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই সংগীত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আন্তর্জাতিকভাবে সমাদৃত কণ্ঠশিল্পী সাগ্নিক সেন। বর্তমান সময়ে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের সার্থক ও শীর্ষস্থানীয় উত্তরসূরি হিসেবে গণ্য করা হয় সাগ্নিক সেনকে। রবীন্দ্র সঙ্গীতের মেলোডি থেকে শুরু করে হেমন্তের কালজয়ী সব ধ্রুপদী গান অত্যন্ত নিখুঁত ও নিজস্ব ভঙ্গিতে পরিবেশনের জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করে সাগ্নিক সেন বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের হৃদয় জয় করেছেন।  সঙ্গীতে অসামান্য অবদানের জন্য সাগ্নিক সেন একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে অন্যতম হলিউড থেকে প্রাপ্ত মর্যাদাপূর্ণ ‘দি অ্যাকাডেমিয়া মিউজিক অ্যাওয়ার্ড’। সঙ্গীতপ্রেমীদের জন্য ‘সুরের আকাশে শুকতারা হেমন্ত’ হতে যাচ্ছে এক অনন্য ও নস্টালজিক অভিজ্ঞতা, যেখানে সাগ্নিক সেনের সুললিত কণ্ঠে জীবন্ত হয়ে উঠবে অমর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের চিরসবুজ সুরমালা। আরটিভি/এসআর
ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সাগ্নিক সেন