ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পারিবারিক গল্পে আরটিভির একক নাটক ‘শুন্যের সংসার’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি: আরটিভি

পারিবারিক টানাপোড়েন ও মায়ের প্রতি নিখাদ ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘শুন্যের সংসার’। সায়েম খানের কাহিনী ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন সেলিম রেজা।

নাটকের গল্পে দেখা যাবে, ব্যস্ততার কারণে আদিল ও বেলার সম্পর্কের দূরত্ব বাড়ে, যা বিয়ের দুই বছর পর কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা বাতিল হওয়া নিয়ে আরও জটিল হয়। শ্বাশুড়ি জাহানারা বেগমের অসুস্থতা এবং সাংসারিক নানা ঝামেলায় দম্পতির মধ্যে মানসিক দূরত্ব বাড়ে। ঝগড়ার এক পর্যায়ে ঘর ছাড়েন জাহানারা বেগম এবং নিখোঁজ হন।

এরপর মায়ের খোঁজে আদিলের ব্যাকুলতা, বেলার ডিভোর্সের সিদ্ধান্ত এবং পরবর্তী নানা নাটকীয় মোড়ে উন্মোচিত হয় সম্পর্কের ভিন্ন রূপ।

একপর্যায়ে রিহ্যাব সেন্টার থেকে মানসিক আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করা হয় অসুস্থ মাকে। পরবর্তীতে অনাগত সন্তানের খবর পেয়ে নিজের ভুল বুঝতে পেরে আদিলের কাছে ফিরে আসে বেলা।

নাটকের শেষ দৃশ্যে উঠে আসে এক ট্র্যাজিক পরিণতি—যেদিন ঘরে আসে আদিল-বেলার নতুন সন্তান, সেদিনই শেষ নিশ্বাস ত্যাগ করেন অসুস্থ মা জাহানারা বেগম।

সন্তানকে কোলে পাওয়ার আনন্দের মাঝেই মাকে হারানোর এক গভীর শূন্যতায় শেষ হয় এই নাটক।

নাটকটির বিভিন্ন চরিত্রে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, মনিরা আক্তার মিঠু, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রিপন মিয়া প্রমুখ অভিনয় করেছেন।

শিগগিরই আবেগঘন গল্পের এই নাটকটি জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভির পর্দায় প্রচারিত হবে। পরে এটি টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ আরটিভিতে