ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ফের বিয়ের পিঁড়িতে মধুমিতা, যেদিন শুরু করছেন নতুন ইনিংস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত

২০২৪ সালের অক্টোবরে প্রথমবার প্রেমিককে প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সামাজিক মাধ্যমে পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে নায়িকাকে।

পাহাড়ে ছুটি কাটানো হোক বা পোষ্যের সঙ্গে সময় কাটানো, দুজনেই একসঙ্গে সময়গুলো চুটিয়ে উপভোগ করছেন। নিজেদের প্রেমের সম্পর্ককেই এবার বিয়েতে রূপ দিতে চলেছেন এই জুটি। শুধু দিনক্ষণই নয়, কোথায় বসবে বিয়ের আসর তা-ও নাকি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন দুজনে। রিসেপশনের পরিকল্পনাও শেষ। এবার শুধু চার হাত এক হওয়ার পালা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৩ জানুয়ারি বসবে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে।

রিসেপশন হবে ২৫ জানুয়ারি। সেই অনুষ্ঠানটি হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদন দুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা।

এরপর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।

এর আগে অল্প বয়সেই অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মধুমিতা। কিন্তু সেসম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। সেই বছরই দেবমাল্যর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিংয়ে আহত জিৎ
পরিচালক পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিৎ। দুর্ঘটনার পর আপাতত সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। সূত্রের খবর, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীনই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। চলতি সপ্তাহজুড়ে টানা শুটিংয়ের শিডিউল থাকলেও জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ আপাতত পিছিয়ে দেওয়া হতে পারে। অভিনেতা ঠিক কীভাবে আঘাত পেয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। এদিকে পরিচালক পথিকৃৎ বসুও শুটিং পুনরায় শুরু করার নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানাতে পারেননি। আরও পড়ুন আনিস আলমগীর ও শাওনের বিরুদ্ধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি উল্লেখ্য, এই ছবিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। অ্যাকশন ঘরানার এই সিনেমায় ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময় এবং স্বাধীনতা সংগ্রামের নানা দিক তুলে ধরা হবে। আরটিভি/কেআই
শুটিংয়ে আহত জিৎ
যে কারণে অভিনয় ছাড়তে চেয়েছিলেন শুভশ্রী
টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসময় অভিনয় থেকে বাস্তব জীবনের প্রেমে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি এক টেলিভিশন শোয়ে এসে বিচ্ছেদ-পরবর্তী মানসিক যন্ত্রণা ও জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী। একটি জনপ্রিয় শোয়ে সঞ্চালক দেবশঙ্কর হালদারের মুখোমুখি হয়ে শুভশ্রী জানান, প্রেমের কারণে তিনি ইচ্ছাকৃতভাবেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির পর আমি কাজ ছেড়ে দিয়েছিলাম। তখন আমার জীবনের ফোকাস পুরোপুরি শিফট করে গিয়েছিল, আর সেটা আমার নিজের সিদ্ধান্ত ছিল। সঞ্চালকের প্রশ্নে, কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা স্বেচ্ছায় নাকি বাধ্য হয়ে-এই প্রসঙ্গে শুভশ্রী বলেন, যে কারণে আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন সেই সম্পর্কটাই আর থাকল না, তখন বুঝলাম জীবনটা কতটা অনিশ্চিত। তবে আমি আফসোস করি না যে চারটে বছর নষ্ট করেছি। আমি আমার বাবা-মায়ের সঙ্গে সব কথা শেয়ার করতে পারতাম না, শুধু আমার খুশিটাই শেয়ার করতে চাইতাম। ডেফিনিটলি ওরা বুঝতে পারত। বিচ্ছেদের পর দেবকে কী বলেছিলেন-এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, যে সময় আমি একেবারে জিরো হয়ে গিয়েছিলাম, তখন আমি ওই মানুষটিকে বলেছিলাম-আমার জীবনে কোনও ইনসিকিউরিটি নেই, কারণ আমার হারানোর কিছু নেই। আমার কিছুই নেই। সেই সময় থেকেই আমার ক্যারিয়ার নতুন মোড় নেয়। আরও পড়ুন পরিচালক বাবা ও মাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ছেলে উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যালেঞ্জ’ ছবিতে একসঙ্গে অভিনয়ের সময় দেব-শুভশ্রীর প্রেমের সূত্রপাত। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং সেই সঙ্গেই গভীর হয় তাদের সম্পর্ক। যদিও সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়, তবে জীবনের সেই অধ্যায় আজও দর্শকের কৌতূহলের কেন্দ্রে। আরটিভি/কেআই
যে কারণে অভিনয় ছাড়তে চেয়েছিলেন শুভশ্রী
মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে কটাক্ষ, যে পদক্ষেপ নিলেন রাজ
লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিষয়টি ভালোভাবে নেননি স্বামী রাজ চক্রবর্তী। সামাজিকমাধ্যমে কটাক্ষকারীদের এক হাত নেওয়ার পর এবার মামলা করলেন থানায়।  ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতে পুলিশের দ্বারস্থ হন রাজ। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন এ তারকা বিধায়ক। স্ত্রীকে কটাক্ষের বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না তিনি। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন তিনি। তার কথায়, একজন নারীকে যেভাবে কুৎসা, নোংরা ইঙ্গিত করা হচ্ছে। তার শারীরিক গঠন, বাচ্চাকাচ্চা নিয়ে অপমান করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যক্তিগত আক্রমণটা কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও। নারীদের অসম্মানকারিদের উদ্দেশে এ নির্মাতার গর্জন, আমার পরিবারের কেউ বলে নন। যারা নারীদের কু-ইঙ্গিত করে কথা বলে, আমি সেসব মানুষকে ঘৃণা করি। রাস্তা কিংবা সোশাল মিডিয়ায় যদি নারীদের অপমান করা হয় তার প্রতিবাদ করতে আমি দাঁড়িয়ে আছি। ক্ষমতা থাকলে সে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ, চোখ দুতোই তুলে নিতে পারি। শনিবার (১৩ ডিসেম্বর)  কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা দেন মেসি। সেখানে তার সঙ্গে ফ্রেমবন্দি হন শুভশ্রী। এরপর থেকেই হন কটাক্ষের শিকার। মাত্রা ছাড়াতেই আইনি পদক্ষেপ অভিনেত্রীর স্বামীর।  আরটিভি/এএ 
মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে কটাক্ষ, যে পদক্ষেপ নিলেন রাজ
মেসি ও শুভশ্রীর ছবি যেন আগুনে ঘি!
আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির সফর ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। টিকিট কেটে ভোররাত থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মেসিকে চোখের সামনে দেখতে না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। পরিস্থিতি সামাল দিতে না পেরে মাঠজুড়ে দেখা যায় বিশৃঙ্খলা ও বিক্ষোভ। এই আবহেই সামাজিকমাধ্যমে মেসির সঙ্গে ছবি পোস্ট করে রোষানলে পড়েন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবার টালিউড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত ছিলেন শুভশ্রী। নির্ধারিত সময়ে তিনি যুবভারতীতে উপস্থিত হয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফটোশিকারিদের সামনে হাসিমুখে পোজ দেন। পরে সেই ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করতেই শুরু হয় ট্রোলিং। অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলো দেখে ক্ষুব্ধ মেসিভক্তদের একাংশের অভিযোগ, জনতার দুর্ভোগের মাঝেই এই পোস্ট অনুরাগীদের কষ্ট বাড়িয়েছে। কেউ মন্তব্য করেন, জনতার টাকায় ফুটেজ নেওয়া হচ্ছে, কেউ আবার ‘সময়জ্ঞানের’ পাঠ পড়ান। প্রশ্ন ওঠে, যুবভারতী যখন অশান্ত, তখন এই মুহূর্তে ছবি পোস্ট করা কতটা সংবেদনশীল সিদ্ধান্ত ছিল? আরও পড়ুন জুবিন হত্যা মামলায় আড়াই হাজার পৃষ্ঠার চার্জশিট, যাদের বিরুদ্ধে অভিযোগ সমালোচনার এখানেই শেষ নয়। কেউ কেউ শুভশ্রীর উদ্দেশে প্রশ্ন তোলেন, তিনি আদৌ ফুটবল বোঝেন বা দেখেন কি না। আবার একাংশ উদ্যোক্তা ও অভিনেত্রী-উভয়কেই কাঠগড়ায় তুলে ‘জনতার চাঁদায় ফূর্তি’ বলেও কটাক্ষ করেন। প্রসঙ্গত, শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান লিওনেল মেসি। তবে আয়োজক ও অন্যান্যদের ভিড়ে কিংবদন্তি ফুটবলার কার্যত আড়ালে পড়ে যান। গ্যালারির উদ্দেশে তিনি হাত নাড়লেও বহু দর্শক তা দেখতে পাননি, কারণ তাকে ঘিরে ছিলেন অন্তত ৫০ জন। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আঁচ করেই নির্ধারিত সময়ের আগেই মেসিকে মাঠ থেকে বের করে নেওয়া হয় বলে জানা যায়। আরটিভি/কেআই
মেসি ও শুভশ্রীর ছবি যেন আগুনে ঘি!
ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেতা
সড়ক দুর্ঘটনার কবলে ওপার বাংলার অভিনেতা ‘একেনবাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী। শনিবার (৬ ডিসেম্বর) সকাল দশটার দিকে দুর্ঘটনার কবলে পড়েন অনির্বাণ। টালিগঞ্জ থেকে চারুমার্কেটের দিকে যাওয়ার পথে তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় বাস। অনির্বাণের গাড়ির জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। খবর হিন্দুস্তান টাইমসের। অনির্বাণ বলেন, আমার গাড়ি তখন টালিগঞ্জ রেল ব্রিজের নিচে। একটি বাস এসে আমার গাড়ির পেছনে ধাক্কা মারে। গাড়ির পেছনের দিকটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরপর আমি গাড়ি থেকে নেমে দাঁড়াই। ওই গাড়ির চালক তখন আমাকে বলেন, এটুকুই তো ক্ষতি হয়েছে, আরও বড় কিছু হতে পারত। এরপর অনির্বাণ বলেন, পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই আমি দৃঢ কণ্ঠে এর প্রতিবাদ করি। ঘটনাস্থল থেকেই আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। প্রথমে টালিগঞ্জ থানার পুলিশ এসে ওই গাড়িটিকে আটকায়। আরও পড়ুন বাবা হারালেন কাজী শুভ আরও বলেন, ঘটনা ঘটেছে টালিগঞ্জ আর চারুমার্কেটের মাঝামাঝি। তবে ঘটনাস্থল ব্রিজের ওপাশে হওয়ায় টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা আমায় চারুমার্কেট থানায় নিয়ে যান। সেখানে এফআইআর দায়ের হল। এখন আমার গাড়িও ওখানে রয়েছে। আর বাসটাকে নিয়ে আসা হচ্ছে থানায়। তবে একটা কথা বলতে চাই, পুলিশের তরফে খুব সাহায্য পেয়েছি। সেখানকার স্থানীয়রাও সাহায্য করেছেন আমাকে।’ দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও অনির্বাণের কিছু হয়নি বলে নিশ্চিত করেন তিনি। নিজের শারীরিক অবস্থা ঠিকঠাক বলে জানান। আরটিভি/কেআই
ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেতা
আরও পড়ুন
২০২৫ সালে যেসব তারকাদের বিয়ের খবর ছিল আলোচনায়
স্ত্রী রান্না না করায় তিন বছরে তিন বিয়ে, গ্রেপ্তার যুবক
বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী, বরকে দিলেন গভীর এক প্রতিশ্রুতি
বরের জুতা লুকানো নিয়ে ভেঙে গেল বিয়ে