মায়ের মতো একটা বউ পেয়েছি: জাহিদ হাসান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ , ১২:৫০ পিএম


মায়ের মতো একটা বউ পেয়েছি: জাহিদ হাসান
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। ভালোবেসে বিয়ে করেন দুজন। দীর্ঘ সময় ধরে সংসার করছেন। বলতে গেলে, আজকালকার বিচ্ছেদের ভিড়ে সফল দাম্পত্য জীবনের উদাহরণ হিসেবেই দেখা হয় এ জুটিকে। প্রায় ২৮ বছর ধরে একসঙ্গে পথ চলছেন জনপ্রিয় দুই তারকা।  তবে সামাজিক অনুষ্ঠানগুলোতে একসঙ্গে দেখা যায় না তাদের। এতে অনেকে ধরে নেন ভালো নেই তারা।

বিজ্ঞাপন

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাহিদ হাসান। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান দাম্পত্য জীবনে ভালো আছেন তারা। এ সময় ‘মৌকে মায়ের মতো বউ’ বলে উল্লেখ করেন। 

491932408_1221607692653731_8929211076824930164_n-20250820113557

বিজ্ঞাপন

জাহিদ বলেন, আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটা ভাবার জন্য। কিছু একটা বের করা লাগবে, এ জন্য এসব বলে বেড়ায়। জাহিদ হাসান জানান, মৌ তার সব বিষয়ে খেয়াল রাখেন। তাকে রান্না করে খাওয়ান।

এরপরই অভিনেতার ভাষ্য, মানুষ এ কথাকে কীভাবে নেবে জানি না। আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেভাবে আদর করে, টেক কেয়ার করে। আবার মাঝে মাঝে বিরক্তও হয়। আমাদের কখনও ইগোর সংঘাত হয় না। কারণ, সে আমার চেয়ে ভালো মনের মানুষ।

বিজ্ঞাপন

1648974352

একসঙ্গে কোথাও না যাওয়া প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, এ বিষয়ে মানুষ আসলে ঠিক কথাই বলে। একসঙ্গে তো কোথাও আসলেই যাই না। আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি। যারা মন্তব্য করে, তারা হয়তো জানে না, আমার আপন ভাইয়ের বিয়েতেও আমি যেতে পারিনি। সেদিন আমার ‘বিচ্ছু’ নাটকের শো ছিল বরিশালে। আমার জীবন এভাবেই শুরু হয়েছে। শুটিংয়ের জন্য শিডিউল আগে থেকে নিয়ে রাখা হয়। এর মধ্যে হঠাৎ দাওয়াত এসে পড়ে। তখন আর সেই দাওয়াতে যাওয়া যায় না। আর এখন কোনো ক্লাবে গেলে আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করে না। তাই অনুষ্ঠানগুলোয় মৌ একাই যায়। সে দেশে না থাকলে আমি যাওয়ার চেষ্টা করি।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission