ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

যে কারণে আরশ খানের সঙ্গে নাটক করা বন্ধ করেছেন তাসনুভা তিশা 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। নাটকের পাশাপাশি অভিনয় করেছেন ‘নেটওয়ার্কের বাইরে’, ‘দৌড়’, ‘সেকশন ৩০২’, ‘অরা’-এর মতো জনপ্রিয় ওয়েব সিনেমায়। তার নাটকগুলো পায় দর্শকপ্রিয়তা। কখনও একা কখনও জুটি বেঁধে টেনে নেন পুরো নাটক। অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি নতুন এক নাটকে আরশ-তিশা এক হলেও মাঝে ক্যামেরায় দেখা যায়নি তাদের। তিশা জানালেন আরশের সঙ্গে জুটি ভাঙার কারণ।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিশা বলেন, আরশ খানের সঙ্গে একাধিক নাটকে কাজ করেছি, দর্শকও আমাদের জুটি বেশ পছন্দ করেছেন। গত বছর অল্প সময়ের মধ্যেই তার সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছি। তবে একসঙ্গে ধারাবাহিকভাবে কাজ করতে গেলে কখনও কখনও বোঝাপড়ার ঘাটতি বা তালমিলের সমস্যা তৈরি হতে পারে। আমার মনে হয়েছিল, অতিরিক্ত একসঙ্গে কাজের কারণে এমন কিছু বিষয় ঘটছিল।

এরপর বলেন, কোনো জুটি যদি কোনো সমস্যার মধ্যে থাকে, তাহলে ভালো কাজ সম্ভব হয় না। সে কারণেই আমি নিজেই একটু বিরতি নিয়েছিলাম। মনে হয়েছিল, কিছুটা সময় নিয়ে আবার নতুন করে শুরু করাই ভালো। এখন মনে হচ্ছে, সময় নেওয়াটা ঠিক আছে—এবার হয়তো আবার একসঙ্গে কাজ করব।

সাম্প্রতিক সময়ে বেশ কিছু ওটিটির কাজ ও সিনেমার প্রস্তাব পেয়েছেন তিশা। অভিনেত্রী বলেন, চলচ্চিত্র কিংবা ওয়েব ফিল্ম বা সিরিজের প্রস্তাব নিয়মিতই পাচ্ছি। কিন্তু এখন আমি চলচ্চিত্রে যেতে চাচ্ছি না। তবে হ্যাঁ, ওয়েব ফিল্ম বা সিরিজে যদি চ্যালেঞ্জিং কোনো চরিত্র পাই, তবে কাজ করব।’

সবশেষে কাজের ফিরিস্তি দিয়ে তিশা বলেন, চলতি মাসের শেষদিকে একটি নাটকের শুটিং রয়েছে। অন্যদিকে, পরিবার নিয়েও ব্যস্ততা রয়েছে।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘১৭ বছর যে অত্যাচার সহ্য করেছেন আল্লাহ তাকে সম্মানিত করবেনই’
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।  বেগম জিয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর এক আবেগঘন পোস্টে দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। পোস্টে তার লাশবাহী অ্যাম্বুলেন্সের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ১৭ বছর! ১৭টা বছর যে মানুষটা একা নিরবে নিভৃতে অত্যাচার সহ্য করে গেছেন আল্লাহ তাকে সম্মানিত করবেনই! আর আল্লাহ যখন কাউকে সম্মানিত করেন হিসাব ছাড়া করেন! এত মানুষ! এত অগণিত মানুষ! এরপর তিনি যোগ করেন, কয়জন সৌভাগ্যবান হয় এত সুন্দর জানাজার! পৃথিবীতে এমনভাবে বাঁচেন যাতে আপনার মৃত্যু আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখে। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। এদিকে জানাজার আগে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন এবং মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন। তার কাছে কেউ কোনো ঋণ পেলে যোগাযোগ করতে বলেন। এছাড়া খালেদা জিয়ার আচরণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান তারেক রহমান। আরও পড়ুন জেলে যাওয়ার আগে বেবী নাজনীনকে যা বলেছিলেন খালেদা জিয়া  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধিসহ সর্বস্তরের লাখ লাখ মানুষ বেগম জিয়ার জানাজায় অংশ নেন।  আরটিভি/কেআই
‘১৭ বছর যে অত্যাচার সহ্য করেছেন আল্লাহ তাকে সম্মানিত করবেনই’
একদিন আমরা হারিয়ে যাবো: আরশ খান 
বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। গত অল্প কয়েক বছরের মধ্যে দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের জন্য প্রশংসাও লাভ করেছেন। একের পর এক নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই তারকা।  অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমে বেশ সরব অভিনেতা। সাম্প্রতিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় তিনি তার ফেসবুক পোস্টে শৈশব ও বর্তমানের তুলনা করেছেন। আরশ লিখেন, ছোট বেলা থেকে চিনি জানি এমন সকল মানুষ গুলো একজন একজন করে চলে যাচ্ছে। সব জায়গা গুলো আধুনিকীকরণের দৌড়ে পাল্টে যাচ্ছে।  আরও পড়ুন ‘শুধু তার সুন্দর হাসিটির জন্য জীবনের প্রথম ভোট বিএনপিকে দিয়েছিলাম’ তিনি আরও বলেন, বদলাচ্ছে নোট, বদলাচ্ছে বাহন, বদলাচ্ছে খাবার, বদলাচ্ছে স্বপ্ন। এর একটাই অর্থ আমি এবং আমার জেনারেশন সবাই কিছু দিনের মধ্যে বার্ধক্যে পা রাখবে। এরপর একদিন আমরা হারিয়ে যাবো। ব্যস্ত এই নগরজীবনে যান্ত্রিকতার আড়ালে মানুষ যে নিজেকে সময় দিতে ভুলে যাচ্ছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন আরশ। শেষে লিখেছেন, জীবন কে বোঝ অতিথি, জীবনকে চেনো জীবনকে সময় দেয়াটা জরুরী এই সত্যটা মানো। আরটিভি/এএ 
একদিন আমরা হারিয়ে যাবো: আরশ খান 
আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক: খায়রুল বাসার
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ভাষণ দেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তার ফেরা ও বক্তব্যকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন তারকা। সেই কাতারে আছেন অভিনেতা খায়রুল বাসার।  আরও পড়ুন তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ হয়ে পরীমণি বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিধলো এবার তারেক রহমানকে স্বাগত জানিয়ে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাস  খায়রুল বাসার লেখেন, বাংলার শিশিরভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক। আর আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন—এই দোয়া রইল। স্ট্যাটাসে ভবিষ্যৎ রাজনীতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে এই অভিনেতা লেখেন, যখন দেশের মানুষ আপনার হাতে দেশের দায়িত্ব তুলে দেবে, সেদিন থেকে আপনার সব ভালো কাজের স্তুতি করতে না পারলেও অসংগতির প্রতি ভরপুর সমালোচনা করব। আরটিভি/এএ 
আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক: খায়রুল বাসার
হাদি হত্যা: একসময় ‘নাটক’ও করতেন শুটার ফয়সাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। তাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। এবার জানা গেল শোবিজ অঙ্গনেও বেশ কিছুদিন কাজ করেছেন শুটার ফয়সাল।  সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নাটকে ফয়সালের অভিনয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ‘কিলার’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলেন ফয়সাল।  এদিকে, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব লেনদেন বিশ্লেষণে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। রোববার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে। এর প্রেক্ষিতে ইতোমধ্যে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী ফয়সালসহ তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থপাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনো গ্রেপ্তার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার অভিযানের সময় উদ্ধার বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে।  এতে দেখা যায়, অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশকিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় ২১৮ কোটি টাকা। তবে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, অভিযুক্ত এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে, যা মানিলন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব আরও জানান, বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। মূল অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেনো বাজেয়াপ্ত করা যায় সেজন্যও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে সিআইডি। পাশাপাশি এসব অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি/প্রতিষ্ঠান চিহ্নিত করার জন্য সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কি না সে বিষয়েও সিআইডির একাধিক টিম কাজ করছে। অন্যান্য সংস্থার পাশাপাশি মূলহোতাকে গ্রেপ্তার এবং পুরো অপরাধচক্র উন্মোচনে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন সিআইডির এই কর্মকর্তা। প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়।  পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।  আরটিভি/এএ
হাদি হত্যা: একসময় ‘নাটক’ও করতেন শুটার ফয়সাল
আরিফিন শুভর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিন্দু
একসময় টেলিভিশন ও সিনেমার পর্দায় নিয়মিত দেখা যেত আফসান আরা বিন্দুকে। সৌন্দর্য আর সাবলীল অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই যেন আড়ালে চলে যান এই অভিনেত্রী।  দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে শুধু অভিনয়জীবন নয়, বহুদিনের আলোচিত এক প্রশ্নের মুখোমুখিও হলেন তিনি আরিফিন শুভর সঙ্গে প্রেম ভাঙার কারণ জানালেন অভিনেত্রী।   একাধিক নাটক ও প্রজেক্টে আরিফিন শুভর সঙ্গে বিন্দুর পর্দার রসায়ন দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়। এই রসায়ন থেকেই একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে সে সময় দুজনই বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি। ২০১৪ সালের পর বিন্দু ধীরে ধীরে পর্দা থেকে হারিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন প্রায় নিঃশব্দ। দীর্ঘ প্রায় এক দশক পর ২০২৩ সালের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’–তে আবারও আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধেন তিনি। পুরোনো রসায়ন নতুন করে আলোচনায় আসে, দর্শকের প্রশংসাও পায় কাজটি। কিন্তু এরপরও বিন্দু আবার নিয়মিত হননি। শুভর সঙ্গে পর্দার রসায়ন নিয়ে বিন্দু বলেন, পর্দায় শুভর সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো এটা সত্যি। কারণ আমরা একে অপরকে খুব ভালো বুঝতাম। এবার প্রেম আর বিচ্ছেদের প্রসঙ্গে জানতে চাইলে কিছুটা থমকে যান বিন্দু। হাসতে হাসতে বলেন, ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। এটা বিপজ্জনক প্রশ্ন!  কিছুক্ষণ থেমে বিন্দু আরও যোগ বলেন, কেন সম্পর্কটা টেকেনি এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন কোনো নিয়ম নেই। আমরা তখন কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম। কাজের বাইরে অত কিছু ভাবার সুযোগই ছিল না। ভবিষ্যতে আবার আরিফিন শুভর সঙ্গে কাজ করার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে বিন্দু স্পষ্ট করে জানান, সুযোগ পেলে তিনি অবশ্যই আগ্রহী। সবকিছু অনুকূলে থাকলে আবারও তাদের জুটি দর্শকের সামনে আনতে চান তিনি। প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন বিন্দু। শুরুতেই তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। এরপর ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’, ‘এই তো প্রেম’–এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করে নিজের অবস্থান শক্ত করেন। বিশেষ করে ‘এই তো প্রেম’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় ছিল তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায়। পাশাপাশি ছোট পর্দার নাটকেও নিয়মিত কাজ করেছেন তিনি। একটা সময় একের পর এক কাজ করলেও একটা সময় নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী। এখন একেবারেই কম কাজ করেন বিন্দু। দীর্ঘ নীরবতার পর পডকাস্টে বিন্দুর এই খোলামেলা উপস্থিতি তাকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকের মাঝে।  আরটিভি/এএ 
আরিফিন শুভর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিন্দু
আরও পড়ুন
চিড়িয়াখানা বন্ধের দাবি জানিয়ে যা বললেন আরশ খান
‘শুভ বিজয়া’র ছবি নিয়ে ইয়াশকে কটাক্ষ, পাশে দাঁড়ালেন মেহজাবীন-আরশ খান
ফুসফুস নষ্ট হয়ে আইসিইউতে আরশ খান, যা জানালেন অভিনেতা
নিজের ফুসফুসের সর্বশেষ অবস্থা জানালেন আরশ খান