ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা ও বিশ্রামে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। এ সময় তিনি জানান, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। তবে এখনো তাঁর চিকিৎসা চলছে।

লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, এখন আমার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট করা হবে। সেটার পর ডাক্তার জানাবেন, পরবর্তী চিকিৎসা কী হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন এই অভিনেত্রী। এরপর থেকে চিকিৎসা ও বিশ্রামে ছিলেন তিনি।

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, আমার ইচ্ছা আছে। এই মাস থেকেই শুটিং শুরু করতে চাই। কথাবার্তা চলছে। শুটিং শুরু করলে অবশ্যই জানাব।

প্রায় নয় মাস শুটিং না করার প্রসঙ্গে তিনি বলেন, আমি আসলে নয় মাসের মতো শুটিং করিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। এখনো আছি, তবে তখন একটু বেশি খারাপ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। এটা চিন্তাভাবনা করে এখন করছি।

এ সময় ভক্তদের ভালোবাসা ও সমর্থনের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট দেন, আমার জন্য অপেক্ষা করেন, তাদের যেটা চাওয়া আমি সেটা করতে চাই। যদি এত মানুষ চান আমি করি, তাহলে আমি অবশ্যই করব।

লাইভের শেষ দিকে দীর্ঘদিন পাশে থাকা ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানিয়া বৃষ্টি। অসুস্থতার সময়ে যারা তার খোঁজ নিয়েছেন, সুস্থতার জন্য দোয়া করেছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের ধন্যবাদ জানান তিনি।

এদিকে, অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়া বৃষ্টির হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।

চিকিৎসা চলমান থাকলেও অভিনয়ে ফেরার এই উদ্যোগে আশাবাদী তানিয়ার ভক্তরা। তবে শুটিং শুরুর চূড়ান্ত সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি অভিনেত্রী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিইউতে অভিনেতা কামাল বায়েজীদ, মস্তিষ্কে রক্তক্ষরণ
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ অভিনেতা কামাল বায়েজীদ।
আইসিইউতে অভিনেতা কামাল বায়েজীদ, মস্তিষ্কে রক্তক্ষরণ
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আরটিভিতে আজ (২৯ সেপ্টেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৯ সেপ্টেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (২৮ সেপ্টেম্বর) যা দেখবেন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৮ সেপ্টেম্বর) যা দেখবেন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়া আয়মানের বিস্ফোরক স্ট্যাটাস
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়া আয়মানের বিস্ফোরক স্ট্যাটাস