ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আবারও বিয়ে করলেন অভিনেত্রী চমক! 

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’এমন ক্যাপশনে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন তিনি।

প্রকাশিত ছবিতে চমকের সঙ্গে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভকে। একটি সুসজ্জিত হোটেলকক্ষে দুজনকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতেও দেখা গেছে। ছবিগুলো প্রকাশের পর থেকেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

তবে কি সত্যিই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন চমক? নাকি এটি কোনো নাটক কিংবা সিনেমার শুটিংয়ের দৃশ্য? বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রহস্য বজায় রেখে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’

চমকের কাছ থেকে এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য পাওয়া গেলেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি আরিফিন শুভ।

এদিকে চমকের এমন পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ বিষয়টিকে নতুন কোনো কাজের প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ জানতে চাইছেন ছবিগুলোর পেছনের আসল ঘটনা।

তবে বিয়ে কিংবা নতুন কোনো সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে রহস্য রয়েই গেছে। চমকের সেই ‘সুখবর’ কী, তা জানতে এখন তার পরবর্তী ঘোষণার অপেক্ষায় ভক্তরা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল