ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেহারা নিয়ে কটূক্তি, সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
চেহারা নিয়ে অনলাইন কটূক্তির প্রতিবাদ জানাতে গিয়ে সরাসরি সম্প্রচারেই কান্নায় ভেঙে পড়েন পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক। ছবি: সংগৃহীত

অনলাইনে নিজের ওজন ও শারীরিক গঠন নিয়ে কটূক্তির শিকার হয়ে সরাসরি সম্প্রচারেই কান্নায় ভেঙে পড়েছেন পাকিস্তানের অভিনেত্রী ও উপস্থাপিকা ভিনা মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ওজন কমানোর অভিজ্ঞতা নিয়ে একটি অনুষ্ঠানে কথা বলার পর চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্যের মুখে পড়েন ভিনা। এর জবাবে অনুষ্ঠানে নিজের উঁচু জুতা খুলে স্বাভাবিক উচ্চতা দেখান তিনি। এরপর সবার সামনে মুখের প্রসাধনী মুছে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন।

ভিনা প্রশ্ন করেন, প্রসাধনী ছাড়া তার স্বাভাবিক চেহারা ও গায়ের রং নিয়েও কি সংবাদমাধ্যম নতুন করে খবর প্রকাশ করবে? এ সময় আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

অন্য একটি ভিডিওতে নারীদের প্রতি সমাজের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। প্রকাশ্যে নারীদের অপমান করা ব্যক্তিরা নিজেদের পরিবার ও আশপাশের নারীদের সঙ্গে কেমন আচরণ করেন, তা নিয়েও প্রশ্ন রাখেন তিনি।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনার পাশে দাঁড়িয়েছেন ভক্ত ও সহকর্মী তারকারা। একই সঙ্গে অনলাইনে নারীদের শারীরিক গঠন ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্যের নেতিবাচক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: সামা টিভি

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর খবর পাওয়া যায়নি।
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
রোববার, ১৫ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী প্রভা
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, স্মৃতি আর ভালোবাসা। বিশেষ করে মায়ের আলমারিতে যত্নে তুলে রাখা শাড়িগুলোর আবেদন যেন একটু অন্য রকম। সেই আবেগের পাশাপাশি মায়ের শাড়ি পরার মধ্যে খুঁজে পান সাশ্রয়ের পথও।
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী প্রভা