আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ মে ২০২৪ , ০১:৫০ এএম


আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
নিহত মুঞ্জুর ইসলাম মঞ্জু। ছবি : সংগৃহীত

নাটোরের গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মুঞ্জুর ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৪৫) গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নর্থ বেঙ্গল সুগার মিলের পাশের বাহাদিপু এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে,  রাতে স্টেশনের একটি কনফেকশনারির দোকানে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বসে ছিলেন। এ সময় চার থেকে পাঁচজনের একটি দল মোটরসাইকেলে এসে স্টেশনে নামে। পরে তারা হেঁটে এসে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর মাথায় ও বুকে দুটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিজ্ঞাপন

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, মঞ্জু গোপালপুর বাজারে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা এসে মুঞ্জুরের মাথায় ও পেটে গুলি করেন। দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তদের সনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে।

অপরদিকে রাত ১২টার দিকে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission