ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এক গ্রাম থেকে লটারি জিতলেন ২১ বন্ধু, প্রত্যেকে পাবেন ৮৪ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
ছবি: সংগৃহীত

বেলজিয়ামের ছোট গ্রাম জিঞ্জেমে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে গ্রামের ২১ জন বন্ধু মিলে ইউরোমিলিয়নস লটারির ১২৩.৫ মিলিয়ন ইউরো জিতেছেন। এই বিপুল জয়ের ফলে প্রত্যেকের হাতে এসেছে প্রায় ৫.৮ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকার বেশি।

জয়ী ২১ জনের মধ্যে আছেন পেনশনভোগী বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ। পেনশনভোগী মারিয়ান বলেন, “৫.৮ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ভাবলেই রোমাঞ্চিত হই। এই অর্থ আমার সন্তান-নাতিদের ভবিষ্যৎ নিরাপদ করবে।”

বৃহস্পতিবার রাতেই তারা একটি ক্যাফেতে মিলিত হয়ে আনন্দ উল্লাস শুরু করেন। আগেই সাজানো ছিল শ্যাম্পেনের গ্লাস, আর পুরো রাত জুড়ে ছিল হাসি-ঠাট্টা আর উৎসবের আবহ।

জয়ের জন্য তাদের কোনো জটিল কৌশল ছিল না। তারা ‘কুইক পিক’ পদ্ধতিতে টিকিট নিয়েছিলেন, যেখানে কম্পিউটার র্যান্ডমভাবে নম্বর বেছে নেয়। টিকিট কিনতে খরচ হয়েছিল মাত্র ১০৫ ইউরো।

এই জ্যাকপট বেলজিয়ামের ইতিহাসের অন্যতম বড় লটারিজয়ের মধ্যে পরিণত হয়েছে। ২০১৬ সালে ১৬৮ মিলিয়ন ইউরো জয়ের রেকর্ডের পরে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম লটারি জয়।

এখন পুরো জিঞ্জেম গ্রাম উৎসবে মাতোয়ারা, আর ২১ বন্ধুর দল প্রমাণ করল ভাগ্যের সঙ্গে সামান্য সাহস ও সৌভাগ্য মিললেই কেউ একরাতে স্বপ্নপূরণ করতে পারে।

তথ্যসূত্র: এএফপি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য।
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
সন্তান হারানোর শোক অন্য প্রাণিদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন।
সন্তান হারানোর শোক অন্য প্রাণিদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
হোম অফিসের অনুমতি নিয়ে বাড়ির বদলে সিঙ্গাপুরে বসে কাজ করার অভিযোগে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার এক মুদ্রা ব্যবসায়ী।
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
আরও পড়ুন
লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ
ভার্জিনিয়ায় গাড়ির নম্বর প্লেট মিলিয়ে লটারি কিনে লাখ ডলার জিতলেন এক নারী
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
গণপূর্তের আরও ৪০৯ প্রকৌশলীকে লটারিতে বদলি