ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

৩০ বছর চৌকাঠে ব্যবহার হওয়া বস্তুটি বিরল উল্কাপিণ্ড, মূল্য প্রায় ১ কোটি টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
কাল্পনিক ছবি

বাগানে কুড়িয়ে পাওয়া একটি ধাতব খণ্ডকে ৩০ বছর ধরে বাড়ির দরজার চৌকাঠ হিসেবে ব্যবহার করেছেন এক ব্যক্তি। এতদিন পর জানা গেল, সাধারণ দেখতে সেই বস্তুটি আসলে একটি বিরল উল্কাপিণ্ড। যার সম্ভাব্য মূল্য ১ লাখ ডলার বা প্রায় ১ কোটি টাকা।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের মিশিগানের এডমোর এলাকার। প্রায় ৩০ বছর আগে নিজের বাড়ির বাগানে পাথরের মতো শক্ত একটি বস্তু দেখতে পান ওই গৃহস্থ। ধাতব বস্তুটির দৃঢ়তা দেখে সেটি বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে সেটিকে দরজার চৌকাঠ হিসেবে ব্যবহার শুরু করেন।

বছরের পর বছর এভাবেই পড়ে ছিল বস্তুটি। সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি সেটি দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে তিনি বিষয়টি একজন বিজ্ঞানীকে জানান। পরীক্ষার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি সাধারণ কোনো ধাতব খণ্ড নয়; এটি একটি উল্কাপিণ্ড।

প্রায় ১০ কেজি ওজনের এই খণ্ডটির গঠনও বেশ বিরল। বিশেষজ্ঞদের পরীক্ষায় এতে প্রায় ৮৮ শতাংশ লোহা এবং ১২ শতাংশ নিকেল পাওয়া যায়। পৃথিবীতে পতিত অনেক লৌহ উল্কাপিণ্ডে সাধারণত প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত লোহা থাকতে পারে। সে তুলনায় এই উল্কাপিণ্ডের গঠন বিজ্ঞানীদের কাছে বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

বিজ্ঞানীদের ধারণা, এই উল্কাপিণ্ড সৌরমণ্ডলের প্রাথমিক পর্যায় সম্পর্কে গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। ফলে এটি শুধু মূল্যবানই নয়, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, উল্কাপিণ্ডটির দাম প্রায় ১ লাখ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৯৫ লাখ টাকারও বেশি। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১ কোটি টাকার কাছাকাছি।

অর্থাৎ, তিন দশক ধরে যে বস্তুটি একটি বাড়ির দরজার চৌকাঠ হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটিই শেষ পর্যন্ত হয়ে উঠেছে বিরল ও মূল্যবান এক মহাজাগতিক সম্পদ।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার নতুন ট্রেন্ড: পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা
ডেটে যাওয়ার আগে পরিচ্ছন্ন পোশাক, গোসল এবং সুগন্ধি এতদিন এটাই ছিল প্রচলিত প্রস্তুতি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন এক প্রবণতা যেন সেই ধারণাকেই উল্টে দিয়েছে।
এবার নতুন ট্রেন্ড: পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা
জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ছেলে-মেয়ের আচরণে পার্থক্য, নতুন গবেষণায় চমক
জন্মের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছেলে ও মেয়েশিশুর আচরণে সূক্ষ্ম পার্থক্য দেখা দিতে পারে এমনই ইঙ্গিত মিলেছে নতুন এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে, খেলনার তুলনায় মানুষের মুখের দিকে মেয়েশিশুরা ছেলেশিশুদের চেয়ে গড়ে বেশি সময় তাকিয়ে থাকে।
জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ছেলে-মেয়ের আচরণে পার্থক্য, নতুন গবেষণায় চমক
মানি প্ল্যান্ট গাছকে কেন মানি প্ল্যান্ট বলা হয়?
ঘরের সৌন্দর্য বাড়াতে ইনডোর প্ল্যান্ট হিসেবে মানি প্ল্যান্টের জনপ্রিয়তা বেশ। বসার ঘরের কোণ, পড়ার টেবিল কিংবা ব্যালকনি কম যত্নেই এই গাছ বেড়ে ওঠে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কেন এই গাছের নাম ‘মানি প্ল্যান্ট’? সত্যিই কি এই গাছ বাড়িতে থাকলে বাড়ে ধন-সম্পত্তি, নাকি নামটির পেছনে রয়েছে অন্য কোনো কারণ?
মানি প্ল্যান্ট গাছকে কেন মানি প্ল্যান্ট বলা হয়?
আজকের ‘হারভেষ্ট মুন’ উপভোগ করছেন তো?
পশ্চিম আকাশের সন্ধ্যায় আজ যখন ছিল রক্তিম আভার মতো লাল অবায়ব তখনই পূর্ব আকাশে দেখা গিয়েছে সোনালি উজ্জ্বল রঙের গোলকের মতো একটা স্বাভাবিক সময়ের চেয়ে অত্যন্ত ২০ মিনিট আগেই উদিত হওয়া একটা চাঁদ। আজকের উদিত হওয়া এই বিশেষ চাঁদটির নাম ‘হারভেস্ট মুন’।
আজকের ‘হারভেষ্ট মুন’ উপভোগ করছেন তো?
শেষ হয় ক্যাম্পাস, শেষ হয় না অপেক্ষা
বিশ্ববিদ্যালয়ের শেষ দিনটি একজন শিক্ষার্থীর কাছে যতটা আনন্দের, তার পরের দিনগুলো ততটাই অনিশ্চয়তায় ভরা। কয়েক বছরের ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, রাত জেগে পড়াশোনা আর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন শেষে হাতে আসে একটি সনদ। কিন্তু সেই সনদ হাতে নিয়েই শুরু হয় আরেকটি কঠিন অধ্যায়—চাকরির অপেক্ষা।
শেষ হয় ক্যাম্পাস, শেষ হয় না অপেক্ষা
আরও পড়ুন
মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান
সপ্তাহজুড়ে বাংলাদেশ থেকেই দেখা যাবে উল্কাপাত