ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক সিঙ্গেল দিবস আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম
প্রতীকী ছবি

আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও একা থাকা মানুষেরা দিনটি উদ্যাপন করেন। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং নিজের মতো করে জীবন উপভোগ, স্বাধীনতা ও আত্মনির্ভরতার আনন্দ উদযাপনই দিবসটির মূল বার্তা।

প্রতিবছর ১১ নভেম্বর পালিত হয় দিবসটি। তারিখটির বিশেষত্বও বেশ মজার। ১১/১১ সংখ্যাটিতে চারটি একক সংখ্যা রয়েছে, যা সিঙ্গেল বা একা থাকা মানুষের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

দিবসটির সূচনা চীনে। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকে নানজিং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অবিবাহিত জীবনের আনন্দ উদযাপনের জন্য দিনটি পালনের উদ্যোগ নেন। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন প্রান্তে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিবসটি আন্তর্জাতিক পরিচিতি পায়।

শুরুতে অবিবাহিত মানুষেরা দিনটি নিজেদের মতো করে উদযাপন করলেও সময়ের সঙ্গে এর ধরন বদলেছে। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, কেউ ঘুরতে যান, আবার কেউ নিজের পছন্দের জিনিস কিনে কিংবা প্রিয় কোনো কাজে সময় কাটিয়ে দিনটি উপভোগ করেন।

২০০৯ সালে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১ নভেম্বরকে বড় পরিসরে কেনাকাটার উৎসবে রূপ দেয়। এরপর দিনটি বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার আয়োজনে পরিণত হয়।

তবে সিঙ্গেল দিবসের তাৎপর্য কেবল অবিবাহিত জীবনের উদ্‌যাপনে সীমাবদ্ধ নয়। নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের সিদ্ধান্তকে সম্মান করার বার্তাও দেয় দিনটি।

সমাজে বিয়ে কিংবা প্রেমের সম্পর্ককে অনেক সময় জীবনের পূর্ণতার মাপকাঠি হিসেবে দেখা হয়। কিন্তু সুখী ও পরিপূর্ণ জীবন কাটাতে যে সম্পর্কে থাকতেই হবে, এমন কোনো কথা নেই। নিজের স্বপ্ন পূরণ, পছন্দের কাজ আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েও জীবন হতে পারে আনন্দময়।

সেই ভাবনাকেই সামনে রেখে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সিঙ্গেল দিবস।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
বুধবার (১১ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই বাবার জন্মদিন পালন
বাবার জন্মদিনে রঙিন বেলুন, দামি কেক কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন কিছুই ছিল না। ছিল শুধু সন্তানদের নিখাদ ভালোবাসা আর সামান্য কিছু সৃজনশীলতা।
বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই বাবার জন্মদিন পালন
তুরস্কের জাদুঘরে মিলল ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল
তুরস্কের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত থাকা একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগের বিলুপ্ত প্রজাতির স্যাবার-টুথড বিড়ালের দেহাবশেষ হিসেবে শনাক্ত করেছেন গবেষকেরা।
তুরস্কের জাদুঘরে মিলল ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (১০ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
কেন ভ্যাম্পায়াররা কফিনে ঘুমায়, রয়েছে যে ইতিহাস
ভ্যাম্পায়ার বা রক্তচোষা প্রাণীর গল্পে কফিনে ঘুমানোর বিষয়টি বেশ পরিচিত। আয়নায় প্রতিবিম্ব না দেখা, ক্রুশের চিহ্নে ভয় পাওয়া কিংবা সূর্যের আলো এড়িয়ে চলার মতো বৈশিষ্ট্যের পাশাপাশি কফিনে ঘুমানোর ধারণাও ভ্যাম্পায়ারদের জনপ্রিয় পৌরাণিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে। তবে এই ধারণার পেছনে রয়েছে লোককাহিনি, সাহিত্য ও চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাস।
কেন ভ্যাম্পায়াররা কফিনে ঘুমায়, রয়েছে যে ইতিহাস
আরও পড়ুন
চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম
স্ত্রীর জ্যাকেটপ্রেম থেকে চীনা নারী গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তে এনভিডিয়া প্রধান
মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছর আগের মঙ্গল গ্রহের উল্কা
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির