ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কেন বিয়ের জন্য পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না এই গ্রামে!

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
কাল্পনিক ছবি

বিয়ের বয়স হয়েছে, নিজের সংসার গড়ার স্বপ্নও রয়েছে। কিন্তু চাইলেই মিলছে না মনের মতো পাত্র! কারণ, তাদের গ্রামে পুরুষের বসবাস তুলনামূলক কম। তবে বিয়ের ক্ষেত্রে রয়েছে একটি বিশেষ শর্ত বিয়ের পর গ্রাম ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না, বরং স্বামীকেই স্ত্রীর সঙ্গে এসে থাকতে হবে। শুনতে অবাক লাগলেও, ব্রাজিলের পাহাড়ঘেরা নোইভা দো কোরদেইরো গ্রামকে ঘিরে দীর্ঘদিন ধরে এমন গল্পই প্রচলিত।

তবে বাস্তবতা প্রচলিত গল্পের চেয়ে কিছুটা ভিন্ন। গ্রামটি মোটেও পুরুষশূন্য নয়। বরং এখানে নারী-পুরুষের সংখ্যা প্রায় সমান। পুরুষদের একটি বড় অংশ কাজের প্রয়োজনে গ্রামের বাইরে থাকায় এমন ধারণার সৃষ্টি হয়েছে।

যেভাবে গড়ে ওঠে নোইভা দো কোরদেইরো

ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে অবস্থিত নোইভা দো কোরদেইরোর ইতিহাসের শুরু উনিশ শতকের শেষ দিকে। প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ১৮৯১ সালের দিকে মারিয়া সেনহোরিনা দে লিমা পরিবারের সিদ্ধান্তে বিয়ে করলেও সেই দাম্পত্য জীবন মেনে নিতে পারেননি। বিয়ের কয়েক মাসের মধ্যেই তিনি স্বামীর সংসার ছেড়ে ভালোবাসার মানুষ ফ্রান্সিসকো ফার্নান্দেসের সঙ্গে চলে যান।

তৎকালীন রক্ষণশীল সমাজ তাদের সম্পর্ক মেনে নেয়নি। স্থানীয় ক্যাথলিক গির্জার বিরোধিতা ও সামাজিক বঞ্চনার মুখে তারা লোকালয় থেকে দূরে নতুন করে বসতি গড়ে তোলেন। পরবর্তী সময়ে তাদের পরিবার ও বংশধরদের পাশাপাশি সমাজের নানা কারণে উপেক্ষিত মানুষও সেখানে বসবাস শুরু করেন। এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে নোইভা দো কোরদেইরো।

নারীদের নেতৃত্বে গড়ে ওঠা সমাজ

এই গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হলো সম্মিলিত জীবনযাপন এবং নারীদের সক্রিয় নেতৃত্ব। কৃষিকাজ, উৎপাদন, রান্নাবান্না, ঘরবাড়ির দেখাশোনা থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় সব ক্ষেত্রেই নারী-পুরুষ একসঙ্গে কাজ করেন।

নারীরা শুধু পারিবারিক দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন। কৃষিকাজের পাশাপাশি নিজেদের উৎপাদিত ফলমূল, শাকসবজি, মসলা ও ঘরোয়া খাবার বিক্রি করে অর্থনৈতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গ্রামের সম্পদ ও বিভিন্ন উদ্যোগ পরিচালনায় রয়েছে সম্মিলিত অংশগ্রহণ।

মিনাস জেরাইস রাজ্যের পর্যটনবিষয়ক সরকারি ওয়েবসাইটেও গ্রামটিকে নারীদের নেতৃত্ব ও সম্মিলিত শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা একটি ব্যতিক্রমী সম্প্রদায় হিসেবে তুলে ধরা হয়েছে।

সত্যিই কি পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না?

নোইভা দো কোরদেইরো নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো, এখানে নাকি অবিবাহিত নারীর সংখ্যা অনেক বেশি। বিয়ের জন্য পাত্র পাওয়া কঠিন। এমনকি কেউ বিয়ে করতে চাইলে স্বামীকে স্ত্রীর গ্রামেই এসে বসবাস করতে হয়।

তবে এসব দাবির সবটুকু সত্য নয়। ২০২৩ সালে ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে উঠে আসে, গ্রামটিতে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। প্রায় ৩৫০ মানুষের বসবাস এই সম্প্রদায়ে। পুরুষদের অনেকেই কাজের প্রয়োজনে সপ্তাহের বেশির ভাগ সময় গ্রামের বাইরে কাটান। ছুটির দিনে ফিরে আসেন পরিবারের কাছে। ফলে বাইরে থেকে গ্রামটিকে নারীদের আধিক্যের জায়গা বলে মনে হতে পারে।

একই বছর ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলোও জানায়, দীর্ঘদিন ধরে প্রচারিত অবিবাহিত নারীদের গ্রাম ও পাত্রের সংকটের গল্পের বড় একটি অংশ ভুয়া খবরের মাধ্যমে জনপ্রিয় হয়েছিল। এমনকি এসব খবরের প্রভাবে বিদেশ থেকেও অনেক পুরুষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন।

পুরুষের সংখ্যা কম হওয়ার পেছনে কী কারণ?

গ্রামের পুরুষের সংখ্যা তুলনামূলক কম হওয়ার পেছনে অন্যতম কারণ কর্মসংস্থান ও জীবনযাত্রা। গ্রামের অনেক ছেলে বড় হওয়ার পর কাজের সন্ধানে অন্য এলাকায় চলে যান। কেউ কেউ সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, এমনকি বিয়ে করে নিজেদের সংসারও গড়ে তোলেন। অন্যদিকে অনেক নারী নিজেদের পরিচিত পরিবেশ, পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে থাকতে পছন্দ করেন।

এ ছাড়া গ্রামের নারীদের মধ্যে স্বাধীনভাবে জীবনযাপন এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার প্রবণতাও বেশ গুরুত্বপূর্ণ। বিয়ে না করাকে তারা জীবনের অপূর্ণতা হিসেবে দেখেন না। এটি তাদের কাছে একান্তই ব্যক্তিগত পছন্দের বিষয়।

বিয়ের চেয়েও বড় স্বাধীনভাবে বেঁচে থাকার গল্প

নোইভা দো কোরদেইরোর প্রকৃত পরিচয় শুধু পাত্রের সংকটে থাকা কোনো গ্রাম নয়। বরং সামাজিক ও ধর্মীয় বঞ্চনার মুখে নিজেদের মতো করে একটি সমাজ গড়ে তোলার ইতিহাস।

একসময় যে নারীকে প্রচলিত সামাজিক নিয়মের বাইরে গিয়ে জীবন বেছে নেওয়ার কারণে অপমানিত হতে হয়েছিল, তার নামের সঙ্গে জড়িয়ে আছে আজকের এই স্বতন্ত্র সম্প্রদায়ের ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ পারস্পরিক সহযোগিতা, সম্মিলিত শ্রম ও স্বাধীনভাবে বেঁচে থাকার চর্চা করে আসছেন।

তাই ব্রাজিলের এই গ্রামকে কেবল ‘অবিবাহিত নারীদের গ্রাম’ কিংবা ‘পাত্রের সংকটে থাকা গ্রাম’ হিসেবে পরিচয় করিয়ে দিলে এর প্রকৃত ইতিহাস আড়াল হয়ে যায়। পুরুষের অভাবের গল্প যতটা আলোচিত, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নারীদের নেতৃত্ব, আত্মপরিচয় এবং নিজেদের মতো করে সমাজ গড়ে তোলার ব্যতিক্রমী ইতিহাস।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, যত টাকা লাগবে
জমি কেনা, উত্তরাধিকার, দান, হেবা কিংবা আদালতের রায়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন হলে নতুন মালিকের নামে সরকারি রেকর্ড হালনাগাদ করা জরুরি।
অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, যত টাকা লাগবে
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানিশরা?
স্পেনের রাস্তাঘাট, পার্ক কিংবা জনাকীর্ণ চত্বরে প্রেমিক-প্রেমিকাদের প্রকাশ্যে চুমু খেতে দেখা খুবই স্বাভাবিক দৃশ্য। পরিচিতজনের সঙ্গে দেখা হলে দুই গালে চুমু দিয়ে শুভেচ্ছা জানানোও দেশটির প্রচলিত সংস্কৃতির অংশ। তবে স্পেনের মানুষের প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের এই স্বাচ্ছন্দ্যের পেছনে রয়েছে দেশটির ইতিহাস, সামাজিক রীতিনীতি এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক পরিবর্তনের গল্প।
কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানিশরা?
আন্তর্জাতিক সিঙ্গেল দিবস আজ
আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও একা থাকা মানুষেরা দিনটি উদ্যাপন করেন। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং নিজের মতো করে জীবন উপভোগ, স্বাধীনতা ও আত্মনির্ভরতার আনন্দ উদযাপনই দিবসটির মূল বার্তা।
আন্তর্জাতিক সিঙ্গেল দিবস আজ
ইতিহাসে আজকের এই দিনে
বুধবার (১১ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে