ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিড়ালের ‘মিউ মিউ’ ডাকা নিয়ে গবেষণায় মিলল নতুন তথ্য!

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

মানুষের সংস্পর্শে এলেই বাড়ে বিড়ালের ‘মিউ মিউ’ ডাক। কেন এই ডাক? এ নিয়ে দীর্ঘদিন কৌতূহল থাকলেও এবার গবেষণায় মিলেছে নতুন তথ্য।

নতুন এক গবেষণায় দেখা গেছে, মানুষের উপস্থিতিতে বিড়ালের মিউ মিউ ডাকের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এতে ধারণা করা হচ্ছে, মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম হিসেবেই বিড়াল এই ডাক ব্যবহার করে।

‘দ্য সোশ্যাল ইউজ অব মিউ ইন দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন ক্যাটস অ্যান্ড হিউম্যানস’ শিরোনামে গবেষণাটি প্রকাশিত হয়েছে প্রাণীর আচরণবিষয়ক সাময়িকী অ্যানিমেল বিহেভিয়ার-এ।

গবেষণায় মানুষের উপস্থিতি বিড়ালের ডাক দেওয়ার আচরণে কী প্রভাব ফেলে, তা পরীক্ষা করা হয়। এ জন্য বিড়ালের পছন্দের খাবার ব্যবহার করে একটি বিশেষ পরীক্ষা চালানো হয়। এতে ৩৮টি বিড়াল ও তাদের মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। বিড়ালদের নিজ নিজ বাড়িতে এ পরীক্ষা চালানো হয়, যাতে তাদের স্বাভাবিক পরিবেশে আচরণ বোঝা সম্ভব হয়।

পরীক্ষায় খাবার একটি বাক্সের ভেতরে রাখা হয়েছিল। খাবারটি বিড়াল দেখতে ও গন্ধ পেতে পারলেও কোনোভাবেই নাগালে পাচ্ছিল না। দুটি পরিস্থিতিতে বিড়ালের আচরণ পর্যবেক্ষণ করা হয়—একবার মানুষের উপস্থিতিতে, অন্যবার মানুষ ছাড়া।

ফলাফলে দেখা যায়, মানুষ উপস্থিত থাকলে বিড়ালের মিউ মিউ ডাকার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে মানুষের দিকে তাকিয়ে থাকার সময় তারা বেশি ডাকতে থাকে। এ ছাড়া মানুষের দিকে তাকানো এবং মানুষ ও খাবারের বাক্সের মধ্যে বারবার দৃষ্টি ফেরানোর মতো আচরণও দেখা যায়।

অন্যদিকে, মানুষ উপস্থিত না থাকলে বিড়ালগুলো তুলনামূলক বেশি সময় স্থির দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকে। গবেষকদের মতে, এর মাধ্যমে বোঝা যায়, মানুষের উপস্থিতি থাকলে কোন আচরণে সাড়া পাওয়ার সম্ভাবনা বেশি, তা বিড়াল বুঝতে পারে।

গবেষণার ফলাফল বলছে, মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিড়ালের মিউ মিউ ডাকের একটি বিশেষ ভূমিকা রয়েছে। শুধু শব্দের মাধ্যমেই নয়, মানুষের দিকে তাকানোসহ বিভিন্ন শারীরিক ভঙ্গি ও দৃষ্টির ব্যবহার মিলিয়ে বিড়াল নিজেদের চাহিদা বা বার্তা প্রকাশের চেষ্টা করে। অর্থাৎ, শব্দ ও দৃষ্টিসংকেত একসঙ্গে ব্যবহার করে মানুষের কাছে নিজেদের বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দেয় বিড়াল।

এসকেডি/ আরটিভি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগার কারণ
একই তাপমাত্রায় অবস্থান করলেও অনেক সময় পুরুষদের তুলনায় নারীরা বেশি শীত অনুভব করেন। এমনকি ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অনেক নারী গরম পোশাক বা কম্বলের প্রয়োজন অনুভব করেন।
পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগার কারণ
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (২১ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
উজ্জ্বল হলুদ-কমলা রঙের বিরল মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওসওয়েগো বন্দরে উজ্জ্বল হলুদ-কমলা রঙের বিরল এক মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মাছটির অস্বাভাবিক রং এবং শারীরিক অবস্থা নিয়ে গবেষকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
উজ্জ্বল হলুদ-কমলা রঙের বিরল মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
আজ বিশ্ব পুরুষ দিবস
বাবা, ভাই, স্বামী, বন্ধু কিংবা সহকর্মী জীবনের প্রতিটি পর্যায়ে পুরুষের অবদান গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের ইতিবাচক ভূমিকা, অধিকার, মর্যাদা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পালিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস।
আজ বিশ্ব পুরুষ দিবস
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে