ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

উজ্জ্বল হলুদ-কমলা রঙের বিরল মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওসওয়েগো বন্দরে উজ্জ্বল হলুদ-কমলা রঙের বিরল এক মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মাছটির অস্বাভাবিক রং এবং শারীরিক অবস্থা নিয়ে গবেষকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

গত অক্টোবর মাসে নিয়মিত জরিপ চালানোর সময় মাছটি ধরেন যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের (ইউএসএফডব্লিউএস) একটি দল। জলাশয়ে ক্ষতিকর বহিরাগত প্রজাতির উপস্থিতি শনাক্ত করতে গিয়ে তাদের জালে ধরা পড়ে স্থানীয় প্রজাতির এই বিরল মাছ।

মাছটির নাম বারবট। সাধারণত এ প্রজাতির মাছের শরীর ধূসর, জলপাই কিংবা বাদামি রঙের হয়ে থাকে। তবে উদ্ধার হওয়া মাছটির শরীরজুড়ে রয়েছে উজ্জ্বল হলুদ-কমলা আভা। বিজ্ঞানীদের মতে, ‘জ্যান্থোক্রোমিজম’ নামের বিরল জিনগত অবস্থার কারণে মাছটির শরীরে এমন অস্বাভাবিক রং দেখা দিয়েছে। এ অবস্থায় শরীরের স্বাভাবিক রঞ্জক পদার্থের পরিবর্তনের ফলে হলুদ বা কমলা রং ফুটে ওঠে।

মাছটির সন্ধান পাওয়ার স্থানটিও গবেষকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। গ্রেট লেকস অঞ্চলের বারবট সাধারণত গভীর ও ঠান্ডা পানিতে বসবাস করে। তবে ওসওয়েগো বন্দরে পরিচালিত মাছ ধরার জরিপে এর আগে এ প্রজাতির মাছ পাওয়ার কোনো নথিভুক্ত তথ্য ছিল না। যদিও স্থানীয় কয়েকজন জেলে আগে বারবট ধরার কথা জানিয়েছিলেন।

এদিকে মাছটির অস্বাভাবিক রঙের পাশাপাশি শারীরিক অবস্থাও উদ্বেগ তৈরি করেছে। গবেষকদের পর্যবেক্ষণে মাছটিকে বেশ রোগা ও দুর্বল মনে হয়েছে। এ কারণে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা ও গবেষণার জন্য মাছটিকে কর্নেল বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ভেটেরিনারি মেডিসিনে পাঠানো হয়েছে।

বিজ্ঞানীরা আশা করছেন, মাছটির ওপর পরীক্ষা-নিরীক্ষা থেকে গ্রেট লেকস অঞ্চলে বারবটের স্বাস্থ্যগত অবস্থা এবং এ প্রজাতির সংখ্যা কমে যাওয়ার সম্ভাব্য কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। ফলে বিরল এই মাছের সন্ধান জলজ প্রাণীর বৈচিত্র্য ও সংরক্ষণ নিয়ে নতুন গবেষণার পথ খুলে দিতে পারে।

সূত্র: যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব পুরুষ দিবস
বাবা, ভাই, স্বামী, বন্ধু কিংবা সহকর্মী জীবনের প্রতিটি পর্যায়ে পুরুষের অবদান গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের ইতিবাচক ভূমিকা, অধিকার, মর্যাদা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পালিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস।
আজ বিশ্ব পুরুষ দিবস
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আজ যাকে ইচ্ছা আনফ্রেন্ড করার দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় বন্ধুদের তালিকা থেকে বাদ দেওয়ার দিন আজ। প্রতি বছর ১৭ নভেম্বর পালিত হয় ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’।
আজ যাকে ইচ্ছা আনফ্রেন্ড করার দিন
নেই প্রচারণা: ৩৯ বছরে কোটি মানুষের সেবায় আল মারকাজুল ইসলামী
২০২০ সাল। করোনায় কেউ মারা গেলে মরদেহ ছুঁতে চাইছে না কেউ। সংক্রমণের ভয়ে স্বজনেরাও দূরে দাঁড়িয়ে। হাসপাতালের বারান্দায়, বাড়ির ঘরে পড়ে থাকছে নিথর দেহ। দায়িত্ব নেওয়ার মতো হাত তখন খুঁজে পাওয়া কঠিন।
নেই প্রচারণা: ৩৯ বছরে কোটি মানুষের সেবায় আল মারকাজুল ইসলামী
জেন-জিদের প্রেমের নতুন ট্রেন্ড ‘ডেলুশনশিপ’
প্রেমের সম্পর্ক নেই, নিয়মিত কথাবার্তাও হয় না। এমনকি পছন্দের মানুষটি হয়তো জানেনই না, তাকে ঘিরে কারও মনে তৈরি হয়েছে ভালোবাসার গল্প। তবু মনে মনে সেই মানুষটির সঙ্গে ভবিষ্যৎ সাজানো, একসঙ্গে সময় কাটানোর কল্পনা কিংবা সম্ভাব্য সম্পর্ক নিয়ে ভাবনায় ডুবে থাকা এমন প্রবণতার নাম ‘ডেলুশনশিপ’। সাম্প্রতিক সময়ে জেন-জিদের মধ্যে পরিচিতি পাওয়া এই শব্দটি ডেটিং ও সম্পর্কবিষয়ক আলোচনায় বেশ আলোচিত হচ্ছে। বাস্তবে কোনো সম্পর্কের অস্তিত্ব না থাকলেও নিজের কল্পনায় কাউকে ঘিরে প্রেমের গল্প তৈরি করাই মূলত ডেলুশনশিপ। ‘ডেলুশনশিপ’ শব্দটি ইংরেজি ‘ডেলুশন’ ও ‘রিলেশনশিপ’ শব্দের সমন্বয়ে তৈরি। সহজভাবে বললে, এটি এমন এক ধরনের কাল্পনিক সম্পর্ক, যেখানে একজন ব্যক্তি নিজের মনে অন্য কাউকে নিয়ে প্রেমের নানা দৃশ্য ও ভবিষ্যতের পরিকল্পনা সাজিয়ে নেন। অথচ অপর পক্ষের সঙ্গে তার এমন কোনো সম্পর্ক থাকে না, এমনকি বিষয়টি সম্পর্কে অপর ব্যক্তি কিছু জানতেও পারেন না। কেন তৈরি হয় ডেলুশনশিপ? কাউকে ভালো লাগা, তার প্রতি আকর্ষণ কিংবা একসঙ্গে সময় কাটানোর ইচ্ছা থেকেই এমন কল্পনার শুরু হতে পারে। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ছবি, ভিডিও কিংবা পোস্ট দেখে তার প্রতি আগ্রহ তৈরি হয়। ধীরে ধীরে সেই ব্যক্তিকে নিয়ে নানা ভাবনা ও কল্পনা তৈরি হতে থাকে। বাস্তবে যোগাযোগ না থাকলেও মনের মধ্যে এগিয়ে চলে সম্পর্কের গল্প। কল্পনায় তৈরি হয় একসঙ্গে ঘুরতে যাওয়া, সময় কাটানো কিংবা ভবিষ্যৎ জীবনের নানা মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের কারণে এখন দূর থেকেই কাউকে অনুসরণ করা সহজ হয়েছে। তার অনলাইন উপস্থিতি, ছবি কিংবা পোস্ট দেখে ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা তৈরি করেন অনেকে। কখনো সেই ধারণার ওপর ভিত্তি করেই বাস্তব পরিচয়ের চেয়ে কল্পনার মানুষটির সঙ্গে আবেগের সংযোগ বেশি তৈরি হয়। একতরফা প্রেমের সঙ্গে কি একই? ডেলুশনশিপ ও একতরফা প্রেম কাছাকাছি মনে হলেও দুটির মধ্যে পার্থক্য রয়েছে। একতরফা প্রেমে একজন ব্যক্তি অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু অপর পক্ষের কাছ থেকে একই ধরনের অনুভূতি পান না। অন্যদিকে ডেলুশনশিপে বাস্তব সম্পর্কের চেয়ে কল্পনার ভূমিকা বেশি। অর্থাৎ, কারও সঙ্গে সম্পর্ক হওয়ার সম্ভাবনা কিংবা তাকে ঘিরে ভবিষ্যৎ জীবনের নানা দৃশ্য নিজের মনে তৈরি করে নেওয়াই এর অন্যতম বৈশিষ্ট্য। কখন সতর্ক হওয়া প্রয়োজন? কাউকে পছন্দ করা কিংবা তাকে নিয়ে কল্পনা করা অস্বাভাবিক কিছু নয়। তবে সেই কল্পনা যখন বাস্তব জীবন, পড়াশোনা, কাজ কিংবা অন্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। নিজের অনুভূতি ও বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে পারা জরুরি। অপর ব্যক্তির অনুভূতি, আগ্রহ ও সম্মতিকেও গুরুত্ব দিতে হবে। কারণ, মনের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক বাস্তব সম্পর্কের বিকল্প হতে পারে না। তবে মনে রাখতে হবে, ‘ডেলুশনশিপ’ কোনো আনুষ্ঠানিক মনস্তাত্ত্বিক রোগনির্ণয় নয়। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও তরুণ প্রজন্মের কথাবার্তায় ব্যবহৃত একটি অনানুষ্ঠানিক শব্দ।   আরটিভি/এসকে
জেন-জিদের প্রেমের নতুন ট্রেন্ড ‘ডেলুশনশিপ’
আরও পড়ুন
এক বছরে ১২০৭ সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়লেন ৬০ বছরের ব্যক্তি 
হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত যাজক
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ
আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়