ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা

সৈয়দ আবদাল আহমদ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
প্রতীকী ছবি

বাংলাদেশের ইতিহাসে এমন একটি দিন এসেছিল, যেদিন সামরিক ট্যাঙ্কের নলে সাধারণ মানুষ ভালোবেসে ফুলের মালা পরিয়ে দিয়েছিল? ট্যাঙ্ক যেখানে যুদ্ধে ব্যবহৃত হয়, সেখানে জনতা ফুল দিয়ে সাজিয়ে দেয় সেই অস্ত্র! ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর, ১৯৭৫ সালের ৭ নভেম্বর রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছিল এমনই এক রূপকথার মতো দৃশ্যের। এই ঐতিহাসিক ঘটনাটি হলো 'সিপাহি-জনতার বিপ্লব'।

সে ছিল এক থমথমে সময়। চারিদিকে অস্থির অবস্থা। দেশের মানুষ খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। ঠিক তখনই অলৌকিক এক কাণ্ড ঘটে যায়! ৬ নভেম্বর রাতের অন্ধকার পেরিয়ে যখন ৭ নভেম্বরের ভোর হচ্ছিল, তখন হঠাৎ করেই ঢাকার সেনানিবাস থেকে বের হতে থাকে সাধারণ সৈনিক বা সিপাহিরা। আর তাদের স্বাগত জানাতে ভোরের আলো ফোটার আগেই রাজপথে নেমে আসে লাখো লাখো সাধারণ মানুষ।

সেদিন কোনো হিংসা ছিল না, কোনো মারামারি ছিল না। ছিল শুধু দেশের জন্য বুকভরা ভালোবাসা। সাধারণ মানুষ আর সিপাহিরা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে মেতে উঠলেন। তারা স্লোগান দিচ্ছিলেন—‘সিপাহি-জনতা ভাই ভাই, দেশ বাঁচানোর বিকল্প নাই!’

বন্দিদশা থেকে মুক্ত হয়ে সিপাহী-জওয়ানদের কাছে তাদের প্রিয় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান যখন জনতার সামনে এলেন, তখন সবার আনন্দ যেন আর ধরে না। সাধারণ মানুষ আর দেশের সেনারা মিলেমিশে এক হয়ে গেল। ঢাকার রাস্তায় সেনাবাহিনীর যে বড় বড় ট্যাঙ্কগুলো চলছিল, দেশের কিশোর-তরুণেরা ভালোবেসে সেগুলোর ওপর চড়ে বসল। আর তখনই ট্যাঙ্কের নলে পরিয়ে দেওয়া হলো গাদা ফুলসহ নানা ফুলের মালা! দেশের বিপদে এভাবেই সেদিন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের সবচেয়ে আলোচিত বিষয় ছিল, সেনাবাহিনীর সাধারণ সিপাহি এবং জনগণের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত এই ঐক্য এবং গৃহবন্দি সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তৎকালীন এই অনিশ্চয়তার মধ্যে এ এক অভাবনীয় দৃশ্যের অবতারণা করেছিল।

৬ নভেম্বর মধ্যরাতের পর সেনানিবাসে সিপাহিদের অভ্যুত্থান শুরু হলে হাজার হাজার সাধারণ মানুষ গভীর রাতে ও ভোরে রাজপথে নেমে আসে। সাধারণ জনগণ ও সশস্ত্র সিপাহিরা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। বিপ্লবের সবচেয়ে চাক্ষুষ ও আকর্ষণীয় দৃশ্য ছিল সাধারণ মানুষের সেনাবাহিনীর ট্যাঙ্কের নলে ফুলের মালা পরিয়ে দেওয়া। এটি ছিল সামরিক বাহিনীর প্রতি সাধারন মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর গৃহবন্দি হওয়া সেনাপ্রধান জিয়াউর রহমানকে সিপাহিরা মুক্ত করে বীরের বেশে বাইরে নিয়ে আসে।

মুক্ত হয়ে উপস্থিত সৈনিক ও জনতার উদ্দেশ্যে সেদিন তার হাত নাড়ার দৃশ্যটি ছিল এই বিপ্লবের অন্যতম আইকনিক মুহূর্ত। ঢাকার রাজপথে সেদিন ‘নারায়ে তাকবীর’ ‘আল্লাহু আকবার’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘সিপাহি-জনতা ভাই ভাই’ এবং ‘জিয়াউর রহমান জিন্দাবাদ’ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল। এই বিপ্লবের ফলে খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থান ব্যর্থ হয় এবং জিয়াউর রহমান মুক্ত হন। এই অবিস্মরণীয় বিপ্লবের মাধ্যমে তাঁকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সমাসীন করা হয়।

সামরিক ছাউনি থেকে শুরু হওয়া একটি বিদ্রোহ কীভাবে কয়েক ঘণ্টার ব্যবধানে সাধারণ মানুষের স্বজাত্যবোধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি জনবিপ্লবের রূপ নিয়েছিল, সেটিই ছিল ৭ নভেম্বরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। সিপাহীদের ভাষায় সেদিন ছিল ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার দিন’।

লেখক: সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ নভেম্বর: অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং একটি বিপ্লব
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল। কিন্তু মাত্র ৪৭ বছরের মধ্যেই সেই ইতিহাসকে এমনভাবে বিকৃত করা হয়েছে যে, সত্যিকার ইতিহাসকেই মানুষ এখন ভুলে যেতে বসেছে। ঐতিহাসিক সত্য হলো এই যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে যে অস্থির অবস্থা বিরাজ করছিল, ৩ নভেম্বরের অভ্যুত্থানের ফলে সেটি আরও জটিল রূপ লাভ করে। যার ফলে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এক প্রকারের অবধারিত হয়ে ওঠে।
৭ নভেম্বর: অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং একটি বিপ্লব
৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়
ইতিহাসের গতিপথ সর্বদা সরলরেখায় চলে না; মাঝে মাঝে তা মোড় নেয় রক্তস্নাত অলিগলি অতিক্রম করে রাষ্ট্র ও জাতির অস্তিত্ব রক্ষার সুনির্দিষ্ট বাঁকে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তৎকালীন দক্ষিণ-পূর্ব এশীয় ভূ-রাজনীতি এবং বাংলাদেশের অভ্যুদয়-পরবর্তী সংকটময় ইতিহাসে তেমনই এক যুগান্তকারী ও অবিনাশী অধ্যায়। 
৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়
৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস
৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে রচিত হয় এক নতুন অধ্যায়। জন্ম হয় এক নতুন বাংলাদেশের। অনেকে এটাকে ইতিহাসের বাঁক হিসেবেও মনে করেন।
৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস
বিপ্লব ও সংহতি দিবস: জিয়া জাতির নির্ভরতার মহান কাণ্ডারি
১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনা অধিনায়ক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জীবন ও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ইতিহাসে ছিল এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ৭ নভেম্বর সংগঠিত সিপাহি-জনতার বিপ্লবই আমাদের মহান স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের অগ্রনায়ক জিয়াউর রহমানকে দেশের রাজনীতিতে টেনে এনেছিল, এক কঠিন সময়ে তাকে জাতির মহান কাণ্ডারির ভূমিকায় বসিয়েছিল।
বিপ্লব ও সংহতি দিবস: জিয়া জাতির নির্ভরতার মহান কাণ্ডারি
সিপাহী-জনতার বিপ্লব-সংহতির মূলধারা 
স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনটি ছিলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর। সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে এই তারিখটি আমাদের জাতীয় ইতিহাসে উজ্জ্বল ও ভাস্মর হয়ে আছে।
সিপাহী-জনতার বিপ্লব-সংহতির মূলধারা 
আরও পড়ুন
বাংলাদেশের স্বপ্নভঙ্গ, শাহজাদের গোলে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান
গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি
দক্ষ জনশক্তি নিতে কসোভোকে প্রস্তাব দিলো বাংলাদেশ