
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ৭ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মেক্সিকোতেই ১ হাজার ৩শ'র বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন। যেন কোনো দেশের তুলনায় এই সংখ্যাটা বেশি।
সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি প্রতিবেদন প্রকাশ করে।
মেক্সিকোতে স্বাস্থ্যকর্মীর মৃত্যু নিয়ে কথা বলেছেন অ্যামনেস্টির অর্থনীতি এবং সামাজিক বিচার বিভাগের প্রধান স্টিভ ককবার্ন।
তিনি জানান, প্রত্যেক স্বাস্থ্যকর্মীর নিজেদের কর্মক্ষেত্রে নিরাপদ থাকার অধিকার রয়েছে। এতো স্বাস্থ্যকর্মীর মৃত্যু মেনে নেয়ার মতো নয়। তারা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এর চরম মূল্য দিচ্ছেন।
মহামারি করোনার শুরু থেকেই স্বাস্থ্যকর্মীরা ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে মেক্সিকো, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
এছাড়া সংক্রমণ বাড়ছে দক্ষিণ আফ্রিকা এবং ভারতেও।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ৭৭ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। অন্যদিকে যুক্তরাজ্যে ৬৪৯ জন, ব্রাজিলে ৬৩৪ জন, রাশিয়ায় ৬৩১ জন এবং ভারতে মৃত্যু হয়েছে ৫৭৩ জনের।
এম




