
স্ত্রী ও ব্যক্তিগত সহকারীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
রোববার (১১ অক্টোবর) তাদের সবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেয়র আতিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী এপিএস টু রিশাদ মোর্শেদও করোনা আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, স্ত্রীসহ বর্তমানে বাসায় আইসোলেশোনে আছেন ঢাকা উত্তরের এ নগরপিতা।
আরও পড়ুনঃ
অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর ২০ বছরের কারাদণ্ড
আগামীকাল অধ্যাদেশ জারি করা হবে: আইনমন্ত্রী
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: জামিনে মুক্ত নৈশপ্রহরী পলাশ
এসজে




