
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অবশেষে তিনি করোনা মুক্ত হলেন।
আজ বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান।
এ ব্যাপারে তিনি বলেন, পরিকল্পনামন্ত্রী এখন করোনামুক্ত। পর পর দুটি রিপোর্টে তার করোনা নেগেটিভ এসেছে। আর সবশেষ নেগেটিভ রিপোর্ট আজ পেয়েছে। তিনি এখনও হাসপাতালে। কবে মন্ত্রী বাসায় ফিরবেন, তা সিদ্ধান্ত হয়নি এখনও।
উল্লেখ্য, পরিকল্পনামন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন আছেন তিনি।
এম




