ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে ‘নারী চিকিৎসককে হয়রানি’র প্রতিবাদ এফডিএসআরের

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২১, ১১:০১ পিএম
রাজধানীতে ‘নারী চিকিৎসককে হয়রানি’র প্রতিবাদ এফডিএসআরের

করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এসময়ে সাধারণ মানুষের জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে মুভমেন্ট পাস ইস্যু করতে হয়। তবে চিকিৎসকদের জন্য মুভমেন্ট পাসের প্রয়োজন হয় না। এরপরও রাজধানীর এলিফ্যান্ট রোডে পুলিশ চেকপোস্টে একজন নারী চিকিৎসককের কাছে মুভমেন্ট পাস চায়। এ নিয়ে চিকিৎসক ও পুলিশের মধ্যে বাকবিতণ্ড হয়। পুলিশ কর্তৃক ‘নারী চিকিৎসককে হয়রানি’র প্রতিবাদে বিবৃতি দিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজ (এফডিএসআর)।

এফডিএসআর চেয়ারম্যান ডা. আবুল হাসনাৎ মিল্টন ও মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ওই বিবৃতি বলা হয়, 'গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের প্রথম দিনেই প্রচুর সংখ্যক চিকিৎসক ডিউটিতে যাবার পথে একাধিক স্থানে পুলিশ কর্তৃক হেনস্তার শিকার হয়েছে। এর প্রেক্ষিতে এফডিএসআরের প্রতিবাদের মুখে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের হয়রানি বন্ধের নিশ্চয়তা দেয়া হয়েছিল। স্বাস্থ্যসেবা অধিদপ্তরের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছিল।'

বিবৃতি আরও বলা হয়, 'তারপর থেকে এ ধরনের হয়রানির সংখ্যা কমলেও লকডাউনের পঞ্চম দিনে, রোববার (১৮ এপ্রিল) হাসপাতাল থেকে ডিউটি শেষে ফেরার পথে এলিফ্যান্ট রোডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনি একদল পুলিশ কর্তৃক হেনস্তার শিকার হন। ইতিমধ্যে এই ঘটনার উদ্দেশ্যপ্রণোদিতভাবে আংশিক ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।'

বিবৃতিতে এফডিএসআর নেতৃবৃন্দ বলেন, 'আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, একদল পুরুষ পুলিশ একজন নারী চিকিৎসককে প্রকাশ্য রাজপথে হেনস্তা করছে। বর্তমান করোনা পরিস্থিতিতে ডাক্তাররা যখন জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ সারিতে লড়ছে, হাসপাতালে অসংখ্য কোভিড রোগীর চিকিৎসা শেষে ক্লান্ত হয়ে বাসায় ফেরার পথে পুলিশ ডা. সাঈদা শওকত জেনির গাড়ি থামিয়ে তার কাছে পরিচয়পত্র দেখতে চায়। এসময়ে নিজের পরিচয় ও গাড়িতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক কর্তৃক ইস্যুকৃত মুভমেন্ট পাস, বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত স্টিকার ও বিএসএমএমইউর লোগোসহ ডাক্তারের নামাঙ্কিত অ্যাপ্রন দেখালে সবকিছুকে ভুয়া বলে পুলিশ ডা. জেনিকে চরমভাবে উত্যক্ত করে।'

'এর মাধ্যমে পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও চিকিৎসক সমাজকেও হেয় করেছে। এই ঘটনার কোনো ভিডিও করা হয়নি। অথচ ডা. জেনিকে হেনস্তা করার মাধ্যমে উত্তেজিত করে ঘটনার আংশিক ভিডিও করা হয়েছে যেখানে আমরা দেখেছি, পুলিশ ডা. জেনির কাছে অন্যায়ভাবে মুভমেন্ট পাস চেয়েছে। অথচ ডাক্তারদের মুভমেন্ট পাস লাগবে না বলে ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে। আমরা আরও দেখেছি, পতিতাবৃত্তির পৃষ্ঠপোষকতার অভিযোগে গ্রেফতারকৃত পাপিয়ার সঙ্গে পুলিশ ডা. জেনির তুলনা করেছে, যা একজন নারী চিকিৎসকের জন্য চরম অবমাননাকর।'

বিবৃতিতে আরও বলা হয়, 'চিকিৎসকের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী বীর বিক্রমের কন্যার পরিচয় দেবার পরেও পুলিশ যেভাবে উদ্ধত ভাষায় কথা বলেছে, তা যুগপৎ আমাদের ব্যথিত এবং ক্ষুব্ধ করেছে। আমরা ভাবতেই পারি না, একজন নারী চিকিৎসককে এতগুলো পুরুষ পুলিশ মিলে এমন ঔদ্ধত্যের সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে পারে? পুলিশের এই অন্যায়ের প্রতিবাদে সাহসের সঙ্গে রুখে দাঁড়ানোর জন্য আমরা ডা. সাঈদা শওকত জেনিকে অভিনন্দন জানাই। পাশাপাশি করোনার এই দুঃসময়ে চিকিৎসক হেনস্তাকারী পুলিশদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। সেইসঙ্গে নারীদের সঙ্গে কথা বলবার জন্য রাজপথে পর্যাপ্ত সংখ্যক নারী পুলিশ নিয়োগের দাবি জানাই।'

এফএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষার্থীদের ১৫ জানুয়ারির মধ্যে টিকা নিবন্ধনের নির্দেশ
করোনাভাইরাস সংক্রমণ রোধে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ১৫ জানুয়ারির মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।  শুক্রবার (৩১ ডিসেম্বর) মাউশি এ সংক্রান্ত নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের তথ্যের ভিত্তিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ১৫ জানুয়ারির মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব ছাত্র-ছাত্রীর জন্মনিবন্ধন নেই, আগামী ৬ জানুয়ারির মধ্যে তাদের নিবন্ধন সম্পন্ন করার বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা নিশ্চিত করবেন। ৭ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন নিতে পারবে, এমন ছাত্র-ছাত্রীর প্রতিষ্ঠানভিত্তিক তালিকা সিভিল সার্জনের অফিসে পাঠাতে বলা হয়েছে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের। ৮ থেকে ১৫ জানুয়ারির মধ্যে টিকা দেওয়ার জন্য নির্ধারিত দিনে ছাত্র-ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি প্রতিষ্ঠানপ্রধানরা নিশ্চিত করবেন। সব জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের এসব সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এফএ
শিক্ষার্থীদের ১৫ জানুয়ারির মধ্যে টিকা নিবন্ধনের নির্দেশ
দেশে করোনায় শনাক্ত বেড়েছে 
করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫১২ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) সাতজনের মৃত্যু ও ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শুক্রবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়, শনাক্তের হার ২ দশমিক ৭৪। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়। এনএইচ/টিআই
দেশে করোনায় শনাক্ত বেড়েছে 
দেশে ওমিক্রনে আক্রান্ত আরও ৩ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরও তিনজন। এ নিয়ে দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে। শুক্রবার (৩১ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে। জিআইএসএআইডি সূত্র বলছে, নতুন আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। পুরুষের বয়স ৬৫ এবং ২ নারীর বয়স ৪৯ ও ৬৫ বছর। এমনকি তারা সবাই ঢাকার বাসিন্দা। গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে একজন ওমিক্রনে আক্রান্তের পর রাতে আরও তিনজনের শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জিম্বাবুয়ে ফেরত দুজন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। এমএন/টিআই
দেশে ওমিক্রনে আক্রান্ত আরও ৩ জন
২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন, আক্রান্ত ২৮৪২৯
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন।   এ ছাড়া রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও চারজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি। শুক্রবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতির তথ্যমতে, বর্তমানে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৯ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ২৮ জন। নতুন হাসপাতালে ভর্তি হওয়া চারজনের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরের হাসপাতালের কেউ ভর্তি হননি। এনএইচ/টিআই
২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন, আক্রান্ত ২৮৪২৯
বিশ্বে আরও প্রায় সাড়ে ৬ হাজার মৃত্যু
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৬ হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ২৯ হাজার ৬১০ জন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।  ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৮৫০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৪৫ হাজার ৩৩২ জনের।  এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৩২৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৯২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ৩৩২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ২৪৩ জন এবং মারা গেছেন ১৮০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৩৭৯ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ২৭৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৫৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন।  এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৪৫ জন, তুরস্কে ১৩৯ জন, পোল্যান্ডে ৭০৯ জন, ইতালিতে ১৫৬ জন, মেক্সিকোতে ১৮৮ জন এবং দক্ষিণ আফ্রিকায় ১২৬ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। আরএ/
বিশ্বে আরও প্রায় সাড়ে ৬ হাজার মৃত্যু