
করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫১২ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) সাতজনের মৃত্যু ও ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।
শুক্রবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়, শনাক্তের হার ২ দশমিক ৭৪।
এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭২ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
এনএইচ/টিআই




