
করোনাভাইরাস রোধে আরও দুটি ওষুধের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ট্যাবলেট দুটির অনুমোদন দেওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছে ওষুধ প্রশাসন।
তারা জানায়, এসকেএফ ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধ বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।
অধিদপ্তরের পরিচালক মো. আইয়ুব হোসেন বলেন, কোম্পানি দুটি তাদের কাছে আবেদন করেছিল। আজ তা (প্যাক্সলোভিড) ব্যবহারের জরুরি অনুমোদন দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার নতুন উদ্ভাবিত নিরম্যাট্রেলভির ওষুধের সঙ্গে প্রচলিত রিটোনাভিরের সংমিশ্রণে প্যাক্সলোভিড ট্যাবলেট তৈরি করেছে। বাংলাদেশের এসকেএফ তাদের ওষুধটি বাজারজাত করবে প্যাক্সোভির নামে। আর বেক্সিমকো এই ওষুধ বাজারে আনছে বেক্সোভিড নামে।
এফএ




