ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গাজীপুরের পুলিশ কমিশনার, ইসিতে অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৭:২৯ পিএম
মাহবুব আলম

কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ কে এম সিদ্দিকুর রহমানের পক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম এবং তার ছোট ভাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রেহানা বেগম।

এ নিয়ে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন রেহানা বেগম। যার অনুলিপি দিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

অভিযোগকারী রেহানা বেগম সদ্য বিদায়ী হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান। অভিযুক্ত মাহবুব আলম ও তার ছোট ভাই নজরুল ইসলাম উপজেলার খোদেদাউদপুর গ্রামের মরহুম উসমান গনি সরকারের ছেলে।

অভিযোগে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ পুলিশের ডিআইজি মাহবুব আলম এবং তার ছোট ভাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলামের নেতৃত্বে কতিপয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হোমনা উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এ কে এম সিদ্দিকুর রহমানের পক্ষে সম্ভাব্য সকল উপায়ে প্রভাব বিস্তারে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী একেএম সিদ্দিকুর রহমানের প্ররোচনায় তাদের সরকারি অফিস ও বাসায় হোমনা উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতাকর্মীদের ডেকে নিয়ে সাইকেল প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দিচ্ছেন।

এ ছাড়া নিয়মিত হোমনা এসে হোমনা সদরে এবং তাদের নিজ বাড়িতে রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা করা, হোমনা উপজেলার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন করে একেএম সিদ্দিকুর রহমানের পক্ষে কাজ করা ও ভোট প্রদানের জন্য নির্দেশ দেওয়ার মতো কাজ করে যাচ্ছেন। এমনকি ডিআইজি মাহবুব আলম নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে রেহানা বেগমকেও মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন, যার মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি ছিল।

অভিযোগে রেহানা বেগম বলেন, তাদের এসব কর্মকাণ্ড সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ (৩০/১২/২০০২ তারিখের সংশোধনীসহ)-এর ২৫(৩), উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা বিধিমালা, ২০১৬ (বাংলাদেশ নির্বাচন কমিশনের ২১ এপ্রিল ২০২৪ তারিখের পরিপত্র ৮ এর হালনাগাদসহ)-এর ২(৩) (খ) [বিধি-৫] ও ১৯(১) এবং উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩-এর বিধি-৭৩(১) ও (২) (উ)-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

এমন পরিস্থিতিতে হোমনা উপজেলা পরিষদ নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সার্বিকভাবে প্রশাসনযন্ত্র প্রভাবমুক্ত থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচলনা করতে পারবে কি-না এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন রেহানা বেগম। নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ চরমভাবে বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তিনি।

এ প্রেক্ষিতে হোমনা উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার স্বার্থে উল্লিখিত অভিযোগের বিষয়ে অনতিবিলম্বে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আবদেন জানান রেহানা বেগম।

অভিযোগকে কাল্পনিক আখ্যায়িত করে মাহবুব আলম বলেন, এলাকার অনেকেই তার অফিসে যান। যে প্রার্থী অভিযোগ করেছে সে প্রার্থী নিজেই আমার অফিসে এসে আমাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। যখন প্রভাবিত করতে পারেনি তখনই তিনি ভেবেছেন অন্য কোনো প্রার্থীর দ্বারা আমি প্রভাবিত হয়েছি। এজন্য হয়তো তিনি অভিযোগ করেছেন। অন্য কোনো প্রার্থী কিন্তু আমার অফিসে আসেনি। তাদের অভিযোগ সঠিক নয়।

লিখিত অভিযোগের অনুলিপি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা পেয়েছেন। তিনি জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তা দেখছেন। তিনি যে নির্দেশনা দেবেন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আগামী ৫ জুন চতুর্থ ধাপে হোমনা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে অংশগ্রহণ করছেন রেহানা বেগম, সাইকেল প্রতীকের এ কে এম সিদ্দিকুর রহমান এবং ঘোড়া প্রতীকের মো. শহীদ উল্লাহ।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। সেখানে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।  এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সী একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। আরটিভি/এফএ/এআর
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা মাইজখার গ্রামের সুজন মিয়ার মেয়ে। দুই শিশুর চাচা খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালের পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব। আরটিভি/এফএ/এআর
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।  র‌্যাব-১৫–এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সকাল ১০টার দিকে জাদিমোরা পাহাড়ে বনে বন বিভাগের হয়ে গাছের চারা রোপণের কাজ করার সময় অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের শিকার শ্রমিকদের পরিবারের কাছে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তাদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে হ্নীলার জাদিমোরা পাহাড়ে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে মঙ্গলবার বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ করে অস্ত্রধারীরা। অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আরটিভি/এফএ/এআর
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী। এতে মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না। তিনি আরও বলেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও আছে। কখনো শুনেছেন তারা মারামারি করেছে। আমরা মুসলমানরা একদল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। আপনারা (ইমাম-মুয়াজ্জিনরা) যখন মিথ্যা বিবৃতি দেন তখন আমাদের মন ভেঙে যায়। এতে আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশ সংস্কারের কাজ করছে। সংস্কার শেষ হলে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রতিটি মানুষের অধিকার সমান। অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। আরটিভি/এফএ
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবকের নাম শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)। তিনি উত্তর আধুনগর বেপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। শোয়াইব চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইবের বন্ধু মোটরসাইকেলচালক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলোরঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ তারেক (২৪)। তিনি উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যান। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। আরটিভি/এফএ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দরকার: জোনায়েদ সাকি
সাবেক এমপি বাহারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা
মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫