
বাংলাদেশে রোগব্যাধির তালিকায় সবচেয়ে বেশি মানুষ ভুগছেন উচ্চ রক্তচাপে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে–২০২৫’–এ এই তথ্য উঠে এসেছে। জরিপে শীর্ষ ১০ রোগের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পেপটিক আলসার।
রোববার (৩০ নভেম্বর) আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিবিএস এই জরিপের ফলাফল প্রকাশ করে। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে সারা দেশের ৪৭ হাজার ৪০টি পরিবার এবং ১ লাখ ৮৯ হাজার ৯৮৬ জন মানুষের ওপর জরিপটি পরিচালনা করা হয়। জরিপের আগের ৯০ দিনে প্রতি ১ হাজার মানুষের মধ্যে ৩৩২ জন অন্তত একটি রোগে আক্রান্ত ছিলেন।
শীর্ষ ১০ রোগের তালিকা
. উচ্চ রক্তচাপ
. পেপটিক আলসার
. ডায়াবেটিস
. বাতব্যথা/আর্থ্রাইটিস
. চর্মরোগ
. হৃদ্রোগ
. হাঁপানি/অ্যাজমা
. অস্টিওপোরোসিস (হাড়ক্ষয়)
. হেপাটাইটিস
. ডায়রিয়া
জরিপে দেখা যায়, আগের তিন মাসে জনপ্রতি গড় চিকিৎসা ব্যয় ছিল ২ হাজার ৪৮৭ টাকা। নারীদের গড় ব্যয়: ২,৫৭৬ টাকা, পুরুষদের গড় ব্যয়: ২,৩৮৭ টাকা। এ ছাড়া দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা সরকারি হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যসেবা বেশি ব্যবহার করেন।
১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর ২৬.৭% কোনো না কোনো ধরনের তামাক ব্যবহার করেন। গ্রামাঞ্চলে: ২৭.৭% , শহরাঞ্চলে: ২৪.১% তামাক ব্যবহারে শহর-গ্রামের ব্যবধান এখনও স্পষ্ট।
বিবিএসের এই জরিপ দেশের স্বাস্থ্যব্যবস্থা, রোগপ্রবণতা ও মানুষের চিকিৎসা ব্যয় সম্পর্কে গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে।
আরটিভি/এসকে




