ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বয়স ১৮ পেরোলেও জরুরি এই ৫ টিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:৪৬ এএম
ছবি: সংগৃহীত

টিকা শুধু শিশুদের জন্য, এমন ধারণা এখন আর ঠিক নয়। সংক্রামক রোগের প্রকোপ বাড়ায় প্রাপ্তবয়স্কদেরও নিয়মিত প্রতিষেধক নেওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়লেও কিছু জরুরি টিকা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে বড় ভূমিকা রাখে।

বর্তমান সময়ে দূষণ, জীবনযাত্রার পরিবর্তন ও নতুন নতুন রোগের কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তাই শুধু ছোটবেলায় নেওয়া টিকার ওপর নির্ভর না করে বড় বয়সেও কিছু টিকা নেওয়া জরুরি হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে প্রয়োজনীয় ৫টি টিকা হলো—

টিড্যাপ টিকা

টিটেনাস, ডিফথেরিয়া ও হুপিং কাশি প্রতিরোধে এই টিকা প্রতি ১০ বছর পর পর নেওয়া উচিত।

এইচপিভি টিকা

এই টিকা জরায়ুমুখসহ বিভিন্ন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। ১৮ থেকে ২৬ বছর বয়সের নারী-পুরুষ উভয়ের জন্যই এটি গুরুত্বপূর্ণ।

হেপাটাইটিস বি টিকা

লিভারের ক্যানসার ও লিভার সিরোসিস থেকে সুরক্ষা দেয়। শৈশবে নেওয়া থাকলেও বড় বয়সে আবার নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন

নিউমোকক্কাল টিকা

নিউমোনিয়া ও মস্তিষ্কের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। বিশেষ কিছু রোগ থাকলে ১৮ বছর বয়সের পরেই চিকিৎসকের পরামর্শে এটি নেওয়া উচিত।

টাইফয়েড টিকা

টাইফয়েডের প্রকোপ বাড়ায় প্রাপ্তবয়স্কদেরও এই টিকা নেওয়া জরুরি, বিশেষ করে যাদের নিয়মিত ভ্রমণ করতে হয়।

বিশেষজ্ঞদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সময়মতো টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীরকে নানা জটিল রোগ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে চিকিৎসক দরকার সেখানেই পোস্টিং হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের যেসব জায়গায় চিকিৎসকের সংকট রয়েছে সেখানেই পোস্টিং দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৪ অক্টোবর) শহীদ আবু সাঈদ কনভেনশন হলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘হেমাটোকন : ২০২৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে আমরা ১৭ টি রেডিও থেরাপি মেশিন স্থাপন করবো। এর মধ্যে ৬ টি ঢাকায়, বাকি ১১ টি ঢাকার বাইরে। তিনি বলেন, সবাই মিলে এই দেশকে গড়ে তুলতে হবে। আমাদের চেয়ে ভালো দেশ, এত সহযোগী শক্তি আর কোথাও নেই। দেশটাকে ভালোবেসে আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য লড়াই করেছি। তখন মুক্তিযুদ্ধ আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এখন আমার চ্যালেঞ্জ, এই মন্ত্রণালয়ের (স্বাস্থ্য মন্ত্রণালয়) জন্য কিছু করা। মন্ত্রী বলেন, যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, তখন এটি ছিলো পুরোপুরি দুর্নীতিগ্রস্থ। ১১ কোটি টাকার রেডিওথেরাপি মেশিনের আমদানি খরচই দেখানো হয়েছে ১৮ কোটি টাকা। এই দৃশ্য ছিল সবখানেই। আমরা সেই অবস্থার পরিবর্তন করছি। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ- বিদেশের ডাক্তার ও গবেষকরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
যেখানে চিকিৎসক দরকার সেখানেই পোস্টিং হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’
সংকট কাটিয়ে বর্তমান সরকারের নানা পদক্ষেপে দুই কোটিরও বেশি শিশুর কাছে সফলভাবে টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে চলতি বছর মোট ৩২১ জনের মৃত্যু হলো।
409572
‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বাংলাদেশ ১১তম জাতীয় যুব সম্মেলন অন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এক হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
আরও পড়ুন
‘এক মাসের মধ্যে ৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে’ 
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হাম সংক্রমণের আশঙ্কা, ক্যালিফোর্নিয়া ৬ অঞ্চলে সতর্কতা জারি
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু