ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

হাম সংক্রমণের আশঙ্কা, ক্যালিফোর্নিয়া ৬ অঞ্চলে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম
ছবি : সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় টিকা না নেওয়া এক ব্যক্তির ট্রেন ও বাসে ভ্রমণকে ঘিরে হামের সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার আগে অ্যামট্রাক ট্রেন ও সংযোগকারী বাসে করে অঙ্গরাজ্যের অন্তত ছয়টি কাউন্টির মধ্য দিয়ে ভ্রমণ করেন। এ ঘটনায় সম্ভাব্য সংস্পর্শে আসা যাত্রীদের সতর্ক করে সতর্কতা জারি করেছে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ (সিডিপিএইচ) জানিয়েছে, ওই ব্যক্তি ১০ সেপ্টেম্বর শিকাগো থেকে অ্যামট্রাক ট্রেনে করে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান। পরে ১২ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস থেকে বেকার্সফিল্ড, সেখান থেকে স্টকটন এবং এরপর সংযোগকারী বাসে করে ওরোভিল যান। ১৩ সেপ্টেম্বর বাসে করে ওরোভিল থেকে স্যাক্রামেন্টো এবং পরে স্যাক্রামেন্টো থেকে এমেরিভিলে পৌঁছান।

এরপর ১৪ ও ১৫ সেপ্টেম্বর এমেরিভিল থেকে ডেনভারের উদ্দেশে যাত্রা করেন। এই ভ্রমণপথের সঙ্গে ক্যালিফোর্নিয়ার আলামেডা, বাট, কার্ন, লস অ্যাঞ্জেলেস, স্যাক্রামেন্টো ও সান জোয়াকিন কাউন্টি জড়িত। নির্দিষ্ট সময়ে এসব ট্রেন, বাস বা সংশ্লিষ্ট স্টেশনে থাকা ব্যক্তিরা হামের সংস্পর্শে এসে থাকতে পারেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত ও প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য স্থানীয় কাউন্টি স্বাস্থ্য বিভাগ এবং ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে সিডিপিএইচ। স্বাস্থ্য কর্মকর্তারা যাত্রীদের নিজেদের হামের টিকা নেওয়ার অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছেন।

হামের সংস্পর্শে আসার পর সাধারণত ৭ থেকে ২১ দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল বা পানি পড়া এবং শরীরে র‍্যাশ অন্যতম। কারও মধ্যে এসব উপসর্গ দেখা দিলে সরাসরি হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে না গিয়ে আগে ফোনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এতে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব হবে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ১৩টি কাউন্টিতে মোট ৫৯টি হাম শনাক্ত হয়েছে। এসব রোগীর ৯৪ শতাংশ হয় টিকা নেননি, অথবা তাদের টিকা নেওয়ার অবস্থা জানা যায়নি। স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানিয়েছেন, হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা টিকা না নেওয়া প্রায় ৯০ শতাংশ মানুষ আ ক্রা ন্ত হতে পারেন।

সিডিপিএইচ জানিয়েছে, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ এবং শিশুদের জন্য এর ঝুঁকি বেশি। হামের বিরুদ্ধে এমএমআর টিকার দুই ডোজ পূর্ণ সুরক্ষা দিতে পারে। যাদের টিকা নেওয়ার তথ্য নেই বা নিজেদের টিকা সম্পূর্ণ হয়েছে কি না নিশ্চিত নন, তাদের চিকিৎসকের সঙ্গে কথা বলে টিকার অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভার্জিনিয়ায় গাড়ির নম্বর প্লেট মিলিয়ে লটারি কিনে লাখ ডলার জিতলেন এক নারী
কিছুদিন ধরে তিনি যেখানেই যাচ্ছিলেন, সেখানেই কোনো না কোনো গাড়ির নম্বর প্লেটে ‘০-৮-১-১-৬’ সংখ্যাটি তার নজরে আসছিল। ক্রমাগত একই সংখ্যা চোখের সামনে ভেসে ওঠায় তিনি এটিকে নিজের ভাগ্য পরীক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
ভার্জিনিয়ায় গাড়ির নম্বর প্লেট মিলিয়ে লটারি কিনে লাখ ডলার জিতলেন এক নারী
টানা চারবার যুক্তরাষ্ট্রের ‘ক্যাসল কনলি টপ ডক্টর’  বাংলাদেশি বংশোদ্ভূত ডা. মঞ্জুর মোর্শেদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত কার্ডিওলজিস্ট ডা. মঞ্জুর মোর্শেদ ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘ক্যাসল কনলি টপ ডক্টর’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এ নিয়ে টানা চারবার তিনি এ সম্মাননা লাভ করলেন।
টানা চারবার যুক্তরাষ্ট্রের ‘ক্যাসল কনলি টপ ডক্টর’  বাংলাদেশি বংশোদ্ভূত ডা. মঞ্জুর মোর্শেদ
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে অবস্থিত সিমন্স ইউনিভার্সিটি।
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
ব্রঙ্কসে সাশ্রয়ী ভাড়ায় অ্যাপার্টমেন্টের লটারি, আবেদনের সুযোগ ৮ অক্টোবর পর্যন্ত
আমেরিকার স্বপ্নের শহর নিউইয়র্কে সাধারণ আয়ের মানুষদের জন্য মাথার ওপর একটু স্থায়ী ছাদ পাওয়া যখন দিন দিন কঠিন হয়ে উঠছে, ঠিক তখনই এক স্বস্তির খবর নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প।
ব্রঙ্কসে সাশ্রয়ী ভাড়ায় অ্যাপার্টমেন্টের লটারি, আবেদনের সুযোগ ৮ অক্টোবর পর্যন্ত
ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে: ট্রাম্প
আরও পড়ুন
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
ভার্জিনিয়ায় গাড়ির নম্বর প্লেট মিলিয়ে লটারি কিনে লাখ ডলার জিতলেন এক নারী
টানা চারবার যুক্তরাষ্ট্রের ‘ক্যাসল কনলি টপ ডক্টর’  বাংলাদেশি বংশোদ্ভূত ডা. মঞ্জুর মোর্শেদ