ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:৩২ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-ছবি: সংগৃহীত

ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ১০ শতাংশ শয্যা (বেড) ফাঁকা রাখা হবে। বেড ও চিকিৎসা ব্যয় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার (ইনভেস্টিগেশন) খরচের ৮০ শতাংশ বহন করবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে খাবার ও ওষুধের খরচ রোগীকেই বহন করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে দেশজুড়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আমরা এমন পদক্ষেপ নেবো, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। জলে ও স্থলে স্প্রে করা হবে। আমরা একটি ট্যাবলেট ব্যবহার করবো, যাতে লার্ভা মরে যায়। আমরা প্রচুর পরিমাণে সেই ট্যাবলেট কালেক্ট করে জলে দেবো, ড্রেনে দেবো, ডোবার পানিতে দেবো, জমা পানিতে দেবো।

সিটি কর্পোরেশন বিষয়ে আরেকটা কথা যোগ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, অনেক পরিত্যক্ত ওয়াশরুম আছে, সেখানে কমোড আছে। ওই কমোডে কিন্তু পানি জমে থাকে। হাজার হাজার মশা কিন্তু সন্ধ্যায় ওড়ে। এই পরিত্যক্ত ওয়াশরুমগুলো খুঁজতে হবে, ওইগুলোর ভেতরে আমাদের স্প্রে করতে হবে এবং ট্যাবলেট ছাড়তে হবে বা পানিতে স্প্রে করতে হবে—এটা খেয়াল রাখতে হবে। গ্যারেজের মতো এটাও আপনারা খেয়াল রাখবেন। মশার লার্ভা ধ্বংসের জন্য বিশেষ ওষুধ ব্যবহার করা হবে।

আরও পড়ুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কারও বাসার ছাদ বা আশপাশ অপরিচ্ছন্ন থাকলে এবং সেখানে মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।

আমরা এরইমধ্যে এক লাখ ফ্লুইড ডোনেশন পেয়েছি জানিয়ে মন্ত্রী বলেন, আপনাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড স্টক রাখতে হবে। আমাদেরকে আগামী তিন দিনের মধ্যে আপনাদের কোন হাসপাতালে কতটা বেড আছে—আমাদের ১০ শতাংশ এবং কী ফ্লুইড স্টক আছে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য—এটার একটা হিসাব দিতে হবে। কতটা আপনারা ফারদার কালেক্ট করবেন, সেটাও জানাতে হবে। আপনারা আমার কথাকে আপনাদের প্রতি হুকুম ভাববেন না। আমরা ডিস্ট্রেসড মানুষের সহযোগিতার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাইছি। সেই সহযোগিতার আহ্বানটা অনেকটা নির্দেশের পর্যায়ে পড়ে, কিন্তু ডোন্ট ট্রিট ইট অ্যাজ ইনস্ট্রাকশন—ইট ইজ অ্যা রিকুয়েস্ট, হাম্বল রিকুয়েস্ট টু ইউ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনাদের স্টক অব স্যালাইন বাড়াতে হবে এবং সেটা কী অবস্থায় বা পর্যায়ে নিচ্ছেন, আমাদের আগামী তিন দিনের মধ্যে, বেডের সংখ্যাসহ—এই তথ্যটা জানাবেন। আর আমরা যে দায়িত্বটা পালন করছি, এটা শুধু সরকারের না। আমরা যদি (সরকার) ব্যর্থ হই, আপনারাও ব্যর্থ, দেশ ব্যর্থ। কাজেই এটা আমাদের সবার দায়িত্ব।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছেন। 
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ 
একটি শিশুর প্রথম হাসি, প্রথম বসা, প্রথম হাঁটা—প্রতিটি মুহূর্তই পরিবারের জন্য আনন্দের।
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ 
এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৯০২ জন।
এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন। তবে একই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬
আরও পড়ুন
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
বঙ্গোপসাগর থেকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে ভারত ও মিয়ানমার: স্বাস্থ্যমন্ত্রী 
নিষিদ্ধ আওয়ামী লীগ কোথাও কোথাও পটকা ফাটাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী