ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বিশেষজ্ঞ: বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অভিভাবকদের আচরণ পরিবর্তন করা জরুরি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: আরটিভি

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের অভিভাবকদের আচরণ পরিবর্তন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন মনোবিজ্ঞান বিশেষজ্ঞ।

শনিবার (৪ জুলাই) ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি’র (আইডব্লিউএস) উদ্যোগে ঢাকার তেজগাঁও শিল্প এলাকার বেঙ্গল স্কয়ারে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অভিভাবকদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ‘Managing Thoughts, Feelings & Behavior: A Counseling Session for Parents of Persons with Special Needs’ নামক একটি প্রশিক্ষণ কর্মশালায় এমনটিই জানান বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি এবং আরটিভি'র বার্তা প্রধান জনাব মোঃ ইলিয়াস হোসেন। সভাপতিত্ব করেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজেকা ফেরদৌস তানি।

আমরা আমাদের আচরণগুলোকে পরিবর্তন করতে পারি, যেগুলা আমাদের সমস্যা। সেগুলা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রেও হবে, আপনাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগাতে পারবেন এবং অনেকগুলো আছে, আপনাদের যদি একাধিক সন্তান থাকে, অন্য বাচ্চার ক্ষেত্রেও আপনারা এপ্লাই করতে পারবেন, বলেন মনোবিজ্ঞান বিশেষজ্ঞীরা ।

কর্মশালায় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি- সিবিটি (জ্ঞানীয় আচরণ থেরাপি) ভিত্তিক বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়, যার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের চিন্তা, অনুভূতি ও আচরণ আরও কার্যকরভাবে বুঝতে ও পরিচালনা করতে সক্ষম হন।

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের লালন-পালনে অভিভাবকদের মানসিক চাপ মোকাবিলা এবং পারিবারিক পরিবেশে ইতিবাচক সহায়তা তৈরির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

অংশগ্রহণকারী অভিভাবকরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং বিশেষজ্ঞের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সার্বিক বিকাশ ও কল্যাণ নিশ্চিত করতে তাদের অভিভাবকদের মানসিক সুস্থতা ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কাউন্সেলিং ও সহায়তামূলক কার্যক্রম অভিভাবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পারিবারিক পরিবেশকে আরও ইতিবাচক ও সহায়ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি ২০১৫ সাল থেকে প্রতিবন্ধী ও নিউরোডেভেলপমেন্টাল বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিসহ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে।

প্রতিষ্ঠানটি বৃত্তিমূলক প্রশিক্ষণ, সৃজনশীল শিল্পকলা, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সহায়তা এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক অ্যাডভোকেসিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে বেণীবুনন এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল আরটিভি।

কর্মশালায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পার্টনার ও স্পন্সরসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের সচেতনতামূলক, প্রশিক্ষণমূলক ও কাউন্সেলিং কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১   
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৯৯ জনে দাঁড়াল।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১   
‘৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার’
দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে সরকার পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
‘৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার’
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন।  শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এতে চলতি বছর দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। আরটিভি/টিআর
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
বাংলাদেশে প্রায় তিন কোটি মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। অথচ প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন আক্রান্তদের বড় অংশ।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি অক্টোবরের প্রথম ৯ দিনে ৫০ জনের মৃত্যু হলো। 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু