ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৪১  

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হলো।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে দুজন; ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৩৬ জন। এছাড়া মারা যাওয়াদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১০৫ জনের।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৫৯ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ১৮৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৬৯ জন, চট্টগ্রামে ২৩৪, সিলেটে ১৩৩, বরিশালে ১১৮, খুলনায় ১১৬, ময়মনসিংহে ৭৯, রংপুরে ৩২ ও রাজশাহীতে ২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১৯ হাজার ৯১০ জন।

বুলেটিন অনুসারে চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এরমধ্যে ২৫ হাজার ৯৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭
দেশে গত এক দিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৭ জন।
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের
দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার।
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মানতে হবে ১১ নির্দেশনা
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে দেশে পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক,সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার।
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মানতে হবে ১১ নির্দেশনা
‘নারীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এটি স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যবধানই স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। এই বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব।
‘নারীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এটি স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন’
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন।
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫
আরও পড়ুন
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ
‘আপনি তো আলেম মানুষ, বেশি না দুই টাকা করে খাবেন’