ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দেশে যে পাঁচ ধরনের ক্যানসারে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন মানুষ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর নতুন করে ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আর একই সময়ে এই মরণব্যাধিতে মারা যাচ্ছেন ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্য অনুযায়ী, কেবল তাদের প্রতিষ্ঠানেই গত বছর চিকিৎসা নেওয়া সাড়ে ৪২ হাজার ক্যান্সার রোগীর মধ্যে ৩১ হাজারই ছিলেন নতুন রোগী। বর্তমানে দেশে প্রায় ৩ লাখ ৪৬ হাজার মানুষ ক্যানসারে ভুগছেন। ২০১৮ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ১১ শতাংশ এবং মৃত্যুর হার প্রায় ৮ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন

বাংলাদেশে অন্তত ৩৮ ধরনের ক্যানসারের উপস্থিতি পাওয়া গেলেও আক্রান্তের দিক থেকে পাঁচটি ধরন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এগুলো হলো—খাদ্যনালি, মুখ ও ঠোঁট, ফুসফুস, স্তন এবং জরায়ুমুখের ক্যানসার।

খাদ্যনালির ক্যানসার

আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে খাদ্যনালির ক্যানসার। ডব্লিউএইচওর হিসাবে, দেশে বর্তমানে ৪২ হাজারের বেশি মানুষ এই ক্যানসারে আক্রান্ত। প্রতিবছর নতুন করে ২৫ হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হচ্ছেন, যাদের বড় অংশই পুরুষ। প্রতি বছর ক্যানসারজনিত মোট মৃত্যুর মধ্যে ২৪ হাজারেরও বেশি মৃত্যু ঘটে খাদ্যনালির ক্যানসারের কারণে।

মুখ ও ঠোঁটের ক্যানসার

দ্বিতীয় স্থানে থাকা এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ৪০ হাজারের বেশি। প্রতিবছর নতুন করে ১৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, যার মধ্যে ১১ হাজার পুরুষ এবং ৫ হাজার নারী। এই ক্যানসারে বছরে প্রায় সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

ফুসফুসের ক্যানসার

মৃত্যুর হারের দিক থেকে খাদ্যনালির পরেই অবস্থান ফুসফুসের ক্যানসারের। দেশে বছরে প্রায় ১২ হাজার মানুষ এতে মারা যান। বর্তমানে মোট রোগীর সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি এবং বছরে নতুন করে আক্রান্ত হচ্ছেন ১৩ হাজার মানুষ। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হিসাব অনুযায়ী, তাদের প্রতিষ্ঠানে আসা মোট রোগীর প্রায় ১৮ শতাংশই ছিলেন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত।

স্তনের ক্যানসার

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তনের ক্যানসার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, মোট নারী ক্যান্সার রোগীর ৩৬ দশমিক ৪ শতাংশই স্তন ক্যানসারে আক্রান্ত। ডব্লিউএইচওর তথ্য মতে, বর্তমানে ৩৫ হাজারের বেশি নারী এতে ভুগছেন এবং প্রতিবছর নতুন করে ১৩ হাজার আক্রান্ত হওয়ার পাশাপাশি ৬ হাজারের বেশি নারী মারা যাচ্ছেন।

জরায়ুর ক্যানসার

নারীদের প্রজননতন্ত্রের ক্যানসারের মধ্যে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশে বর্তমানে সাড়ে ২৬ হাজারের বেশি নারী এতে আক্রান্ত। প্রতিবছর নতুন করে সাড়ে ৯ হাজার নারী এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন প্রায় ৫ হাজার ৮০০ জন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, তামাক ও জর্দার ব্যবহার, অস্বাস্থ্যকর জীবনযাপন, ভেজাল খাদ্যাভ্যাস, পরিবেশদূষণ এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় না হওয়া ক্যান্সার বৃদ্ধির প্রধান কারণ। তবে সঠিক সময়ে রোগ শনাক্ত করা গেলে এবং ধূমপান পরিহার ও স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চললে ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে চলতি বছর মোট ৩২১ জনের মৃত্যু হলো।
409572
‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বাংলাদেশ ১১তম জাতীয় যুব সম্মেলন অন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এক হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
আরও পড়ুন
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
পোপ লিওর সফল অস্ত্রোপচার
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী