ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চোখের স্বাস্থ্য জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

চোখের স্বাস্থ্যকে কেবল চিকিৎসা সংক্রান্ত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষাসংস্থান, কর্মসংস্থান, অর্থনৈতিক উৎপাদনশীলতা ও সার্বিক জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার গুলশান হোটেল রেনেসাঁ আন্তর্জাতিক দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন আয়োজিত ‘ন্যাশনাল ডায়ালগ অন আই হেলথ বিয়ন্ড হেলথ’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চোখের স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রতিটি নাগরিক, সে যে অঞ্চলেই বসবাস করুক না কেন- গুণগত মানের চক্ষু স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার তার রয়েছে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের চক্ষু চিকিৎসা ক্ষেত্রে অর্জিত অগ্রগতির কথা স্মরণ করে তিনি চিকিৎসক, উন্নয়ন সহযোগী, এনজিও ও বিভিন্ন অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, ডায়াবেটিসের প্রকোপ এবং গ্রাম ও দূরবর্তী অঞ্চলের মানুষের সেবা প্রাপ্তিতে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত মানুষরা যাতে সময়মতো চক্ষু চিকিৎসা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলায় চক্ষু স্বাস্থ্যের সার্বিক অবস্থা মূল্যায়নে একটি বড় ধরনের র‌্যাপিড অ্যাসেসমেন্ট সার্ভে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা আগামীর পাঁচ বছরের পরিকল্পনা প্রণয়নে দিকনির্দেশক হিসেবে কাজ করবে।

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে ছানিজনিত কারণে অন্ধত্ব দূর করা হব জানিয়ে ড. এম এ মুহিত বলেন, সামনের দিনগুলোতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও দৃষ্টি প্রতিবন্ধিতার বিষয়গুলো বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। সরকার ইতোমধ্যেই এগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বরিশাল বিভাগে ছানি দূরীকরণে বিশেষ উদ্যোগ ‘বরিশাল ভিশন ২০৩০: ছানি নির্মূল কর্মসূচি’-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে ১৫২ এবং সন্দেহজনক হামে ১২৬৯ জন আক্রান্ত হয়েছেন।
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৪৪২ জন।
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইনে নিবন্ধন ও প্রোফাইলের তথ্য হালনাগাদ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
নারীর স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)।
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১০ দিনে মারা গেছে ৫৮ জন।
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
আরও পড়ুন
‘এক মাসের মধ্যে ৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে’ 
দেশের ২২ জেলায় গড়ে তোলা হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটরদেরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিশেষ বার্তা
‘ডেঙ্গুর পিক সময় সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে’