ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি রোগীদের জন্য বড় সুখবর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
হাসপাতালের বেডে একজন কিডনি রোগী। ছবি: সংগৃহীত

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে তিন মাসের ডায়ালাইসিস বিষয়ক প্রশিক্ষণ প্রদান শুরু করা হয়েছে। এ ছাড়া নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট উভয় ক্যাটাগরিতেই ২ হাজার ৫০০টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্তও নিয়েছে সরকার।

এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা বলেন, আমরা ইতোমধ্যে ১২০ জনকে নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। এর মধ্যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে ৯০ জন, পাবনায় ২০ জন এবং রাজশাহীতে ১০ জনকে ডায়ালাইসিস সেবাসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অল্প দিনের মধ্যেই আমার সিলেটসহ কয়েকটি জায়গায় ব্যাপকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করব। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে সারা দেশের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে আরও নার্স নিয়োগ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।

ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের আওতায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে কর্মরত নার্সদের থেকে এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন সংগ্রহ করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীকে সরকারি চাকরিতে ন্যূনতম দুই বছর পূর্ণ করতে হবে। পাশাপাশি প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

গত ১২ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিভাগের এক বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচিসমূহ বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত সমন্বয় সেলের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে সভার কার্যবিবরণী (রেকর্ড অব নোটস) পাঠানো হয়। চলতি বছরের ২০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করেন। এদিন অনুষ্ঠিত এক সভায় দেশের প্রতিটি জেলায় ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে প্রতিবছর প্রায় ৪০ হাজার রোগী ডায়ালাইসিসনির্ভর হয়ে পড়েন। তবে এ সেবা মূলত ঢাকা ও বড় শহরকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক এলাকার বহু রোগী চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতিতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১৪৬টি ডায়ালাইসিস সেন্টার রয়েছে। এর ৬৫ থেকে ৭০ শতাংশই ঢাকায়। ফলে প্রান্তিক পর্যায়ে এ সেবা এখনও অপ্রতুল।

নথি অনুযায়ী, জেলা পর্যায়ের কেন্দ্রগুলো পুরোদমে চালু হওয়ার তিন বছর পর উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা স্থাপনের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

১২ আগস্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী, আড়াই হাজার নার্সসহ মোট পাঁচ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যেখানে প্রতি ব্যাচে থাকবে ৫০ থেকে ১০০ জন। ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) এবং ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ পরিচালনা করা হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, তৃণমূল পর্যায়ে চিকিৎসকের অভাব দূর করতে প্রবেশনারি চিকিৎসকদের নিজ নিজ উপজেলায় পদায়ন করা হবে। যদি কোনো উপজেলায় উপযুক্ত চিকিৎসক না পাওয়া যায়, তবে পাশের উপজেলা বা জেলা থেকে চিকিৎসক সেখানে নিয়োগ দেওয়া হবে।

এছাড়াও আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং কনসালট্যান্টদের স্বয়ংক্রিয় পদায়ন নিশ্চিত করা; এক মাসের মধ্যে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার প্রকল্পটি একনেকে উপস্থাপন করা এবং মিরপুরে মেডিকেল কলেজের পরিবর্তে একটি ৬০০ শয্যার জেনারেল হাসপাতাল স্থাপন করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০
কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপে। এডিস মশাবাহিত ভাইরাসটিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই ঝরে পড়ছে একের পর এক প্রাণ।
ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বিশ্বজুড়ে বাড়ছে ক্যানসার রোগী, পেছনে ৫টি বড় কারণ
বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসাবিজ্ঞানে অভাবনীয় অগ্রগতি সত্ত্বেও ক্যানসার এখনো জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বায়ুদূষণসহ নানা কারণে বাড়ছে এ রোগের ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য ও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ। প্রক্রিয়াজাত খাবারের প্রতি অতিরিক্ত নির্ভরতা বর্তমানে ফ্রোজেন মাংস, প্রক্রিয়াজাত খাবার, ভাজাপোড়া ও প্যাকেটজাত খাদ্য গ্রহণের প্রবণতা বেড়েছে। এসব খাবারে ব্যবহৃত কিছু সংরক্ষণকারী উপাদান ও রাসায়নিক দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে প্রক্রিয়াজাত মাংস গ্রহণের সঙ্গে কোলোরেক্টাল বা অন্ত্রের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে। তাই নিয়মিত এ ধরনের খাবার গ্রহণ এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের কারণে ক্যানসারের ঝুঁকি বায়ুদূষণও ক্যানসারের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। বাতাসে থাকা অতি সূক্ষ্ম ধূলিকণা (পিএম ২.৫) এবং যানবাহনের ধোঁয়ায় থাকা ক্ষতিকর উপাদান শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। দীর্ঘদিন এসব দূষিত উপাদানের সংস্পর্শে থাকলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বায়ুদূষণকে ক্যানসারের গুরুত্বপূর্ণ পরিবেশগত ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে। রান্নাঘরে প্লাস্টিক ও রাসায়নিকের ব্যবহার রান্নার কাজে ব্যবহৃত কিছু নন-স্টিক পাত্র, প্লাস্টিকের টিফিন বক্স ও পানির বোতল নিয়েও উদ্বেগ রয়েছে। বিশেষ করে অনুপযুক্ত প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখা বা খাবার গরম করলে ক্ষতিকর রাসায়নিক খাবারে মিশতে পারে। কিছু রাসায়নিকের দীর্ঘমেয়াদি সংস্পর্শ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই খাবার সংরক্ষণ ও গরম করার ক্ষেত্রে কাচ, স্টিল কিংবা নিরাপদ উপাদানের পাত্র ব্যবহার করা ভালো। অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে ভাইরাসজনিত সর্দি-কাশি বা জ্বরে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার বাড়ে। কিছু সংক্রমণ, যেমন হেলিকোব্যাক্টর পাইলোরি, পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তবে অ্যান্টিবায়োটিক সেবন সরাসরি ক্যানসারের কারণ—এমন প্রমাণ নেই। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ জরুরি। স্থূলতা ও বিপাকীয় ভারসাম্যহীনতা অতিরিক্ত ওজন, স্থূলতা এবং বিপাকীয় সমস্যা ক্যানসারের ঝুঁকি বাড়ানোর অন্যতম কারণ। শরীরে অতিরিক্ত চর্বি জমলে ইনসুলিন ও ইস্ট্রোজেনের মতো হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এর ফলে স্তন, জরায়ু, কোলন ও অগ্ন্যাশয়সহ বিভিন্ন অঙ্গের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। নিয়মিত শরীরচর্চা, সুষম খাবার গ্রহণ এবং ওজন নিয়ন্ত্রণে রাখা এ ঝুঁকি কমাতে সহায়ক। সচেতনতাই পারে ক্যানসারের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞদের মতে, ক্যানসারের সব কারণ প্রতিরোধ করা সম্ভব নয়। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও তামাকজাত পণ্য পরিহার, বায়ুদূষণ থেকে যথাসম্ভব সুরক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ক্যানসারের প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সূত্র: আনন্দবাজার আরটিভি/এসকে
বিশ্বজুড়ে বাড়ছে ক্যানসার রোগী, পেছনে ৫টি বড় কারণ
ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন।
ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
একই সময়ে নতুন আরও এক হাজার ৫৭২ জনের শরীরে মিলেছে হাম ও হামের উপসর্গ। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
আরও পড়ুন
স্টার্টআপ প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর!
এবার ইউপি কর্মকর্তাদের জন্য নতুন পে-স্কেলের সুখবর 
নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর!
গ্যাস নিয়ে বড় সুখবর দিলো পেট্রোবাংলা