ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অক্টোবরে আরও ভয়ংকর ডেঙ্গু, তিনদিনে কেড়ে নিয়েছে ২৭ প্রাণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম

সদ্য বিগত সেপ্টেম্বরে ১৪৮ জনের প্রাণ কেড়ে নেওয়ার পর অক্টোবরে এসে যেন আরও ভয়ংকর হয়ে উঠেছে ডেঙ্গু। সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত রোগটি। এ নিয়ে গত তিনদিনে (৭২ ঘণ্টা) ২৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে জানা গেছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া, খুলনা বিভাগে ৩৭৬ জন, বরিশালে ২০০, চট্টগ্রামে ২১৬ জন, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ জন এবং রাজশাহী ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।

এদিকে গতকালই (মঙ্গলবার) একদিনে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু দেখা গেছে ডেঙ্গুতে। এদিন ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত রোগটি। তার আগের দিনও ৯ জনের প্রাণ গেছে এই ডেঙ্গুতে। এ নিয়ে চলতি মাসের প্রথম ছয়দিনেই ৪৪ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে।

সব মিলিয়ে নিয়ে চলতি বছর মোট ২৮৯ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জন। এছাড়া, অক্টোবরের প্রথম ছয় দিনে ৪৪ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ২১৬ জন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামে দুইজন ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট ১ হাজার ৩৯০ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে। ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৩২ জন, রাজশাহীতে ৩৩, সিলেটে ১৫২ , চট্টগ্রামে ২৭৩ , বরিশালে ১৩৯, ময়মনসিংহে ৮২, খুলনায় ১৩২ এবং রংপুরে ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২০ জন। আরটিভি/টিআর
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
‘এক মাসের মধ্যে ৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে’ 
কোনো শিশুকে টিকাদান কর্মসূচির বাইরে রাখা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
‘এক মাসের মধ্যে ৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে’ 
চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল
দেশের মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে সরকার। আর সেই আলোকেই সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এবং থাইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালের আদলে ওয়ান-স্টপ ইমার্জেন্সি সার্ভিস মডেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল
একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছেন। 
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি
আরও পড়ুন
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
ডেঙ্গু প্রতিরোধে রাবিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান 
একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের