ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সব বিভাগে ক্যানসার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

আগামী অর্থবছরের মধ্যেই দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের চেহারা আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে আট বিভাগে আটটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের রূপরেখা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ১৫১ শয্যার আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এসব উপজেলা হাসপাতালে সেবার মান নিশ্চিত করতে প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং কিডনি জটিলতায় ভোগা রোগীদের জন্য ১০টি ডায়ালাইসিস শয্যা স্থায়ীভাবে বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ক্যানসার গবেষণার উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

দেশের ওষুধশিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি মানসম্মত ওষুধ বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে। অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারও বাংলাদেশের ওষুধে সয়লাব হয়ে যাবে।

বিগত সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের স্বাস্থ্য খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস ও ভেঙে ফেলা হয়েছিল। সেখানে অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছিল।

সুস্থ জাতি গঠনের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যবান ও কর্মক্ষম জাতি গড়ে তুলতে না পারলে দেশের অর্থনীতিকে কখনোই দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানো সম্ভব নয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন।
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৬ শিশুর মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে ৭৮ জন শনাক্ত এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে। 
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৬ শিশুর মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু ৭, রেকর্ড ভর্তি ২২৪৯
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বছরের সর্বোচ্চ ২ হাজার ২৪৯ জন।
ডেঙ্গুতে মৃত্যু ৭, রেকর্ড ভর্তি ২২৪৯
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি
ছেলেকে বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, দেশে নেই পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা!
বড় ভাইয়ের কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ‘ডিটিপিএ রেনোগ্রাম উইথ স্প্লিট ফাংশন অ্যান্ড জিএফআর’ পরীক্ষা করাতে পারছেন না সাংবাদিক নূরে আলম সিদ্দিকী জুয়েল। দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে খোঁজ করেও পরীক্ষাটি করানোর ব্যবস্থা করতে পারেননি তিনি।
ছেলেকে বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, দেশে নেই পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা!