ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদে দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে রোগীদের খাবারের মানও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার কার্যকরভাবে কাজ করে যাচ্ছে।

চিকিৎসকদের পেশাগত দক্ষতার প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশের চিকিৎসকেরা এখন অত্যন্ত কম সময়ে ও দক্ষতার সঙ্গে জটিল অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসাসেবা সফলভাবে সম্পন্ন করছেন। এটি আমাদের স্বাস্থ্য খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। চিকিৎসকদের দক্ষতা, সাহসিকতা ও রোগীদের প্রতি মানবিক আচরণ সত্যি প্রশংসনীয়।

তিনি আরও বলেন, আমি চিকিৎসক নই, তবে চিকিৎসকদের সম্মান করি এবং তাদের জন্যই কাজ করতে চাই। কারণ, চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা ছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের কোনো উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়।

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে সাখাওয়াত হোসেন জানান, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় মেডিকেল ও সাধারণ বর্জ্য পৃথকভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে। ভবিষ্যতে দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

এর আগে, সকালে মন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) আইসিইউ, পোস্ট অপারেটিভ ইউনিট, ই-নিবন্ধন, কিউআর কোড এবং নতুন বহির্বিভাগের উদ্বোধন করেন। পরে নিটোরের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন।

নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৬৬ জনে দাঁড়াল। 
ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এ উন্নয়নকাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৩৩ জন।
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ধরা পড়েছে ১ হাজার ২২৫ শিশুর শরীরে। রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যনুযায়ী, একদিনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ ও হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত একদিনে নতুন করে ১ হাজার ২২৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে নিশ্চিত হমে আক্রান্ত হয়েছে ৮৭ শিশু। এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১২ হাজার ৯৭৯ রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৪ হাজার ৪৯ শিশু। আরটিভি/টিআর
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
পুরুষের তুলনায় নারীদের রক্তস্বল্পতার ঝুঁকি ১১ গুণ বেশি
দেশের গ্রামীণ নারীদের মধ্যে রক্তস্বল্পতার উদ্বেগজনক চিত্র উঠে এসেছে এক গবেষণায়।
পুরুষের তুলনায় নারীদের রক্তস্বল্পতার ঝুঁকি ১১ গুণ বেশি
আরও পড়ুন
ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ
স্যান্ডপেপার-কাণ্ডে খাজার পাশে ওয়ার্নার, সিএর তদন্ত নিয়ে প্রশ্ন
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা