ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৮৬

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে চলেছে ডেঙ্গু। প্রতিদিনই এডিস মশাবাহিত রোগটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এরই ধারাবাহিকতায় সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এর মধ্যে অক্টোবরের ২৮ দিনেই মারা গেছে ১৭০ জন। এর আগে, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ , মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৮৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ১০৫ জনে। এর মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে; ৭৫৫ জন। এছাড়া চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ২৬৪ জন, বরিশালে ২২৯ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ৮৯ জন, রংপুরে ৭৮ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৭ মৃত্যু
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে মোট ১ হাজার ২৪৯ শিশু। 
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৭ মৃত্যু
মানসিক চিকিৎসকদের প্রশিক্ষণে আলোচনা চলছে চীন-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে: স্বাস্থ্যমন্ত্রী
একইসঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও গবেষণার প্রসারে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বরাদ্দ বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মানসিক চিকিৎসকদের প্রশিক্ষণে আলোচনা চলছে চীন-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্ব স্ট্রোক দিবস আজ
আজ ২৯ অক্টোবর, বিশ্ব স্ট্রোক দিবস।
বিশ্ব স্ট্রোক দিবস আজ
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি
এবার একদিনে ৯ প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
চলতি মাসে চরম ভয়াবহতা ছড়িয়ে চলেছে ডেঙ্গু। প্রতিদিনই এডিস মশাবাহিত এ ভাইরাসটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪০৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।
এবার একদিনে ৯ প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
আরও পড়ুন
চট্টগ্রামে পা কেটে ফেলা সেই যুবদলকর্মীর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৭ মৃত্যু
তাহসিফের মৃত্যুতে জামায়াতের বিবৃতি
মৃত্যুর আগে এক ব্যক্তির সঙ্গে কথা বলে হাত মেলান তাহসিফ, আরও যা জানা গেল